Weather Forecast For Bengal: বুধবার পরিষ্কার আকাশ দক্ষিণ বঙ্গে, ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গে; বৃষ্টির সম্ভাবনা নেই জানাল আবহাওয়া দফতর

Weather Forecast For Bengal:  বুধবার পরিষ্কার আকাশ দক্ষিণ বঙ্গে, ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গে; বৃষ্টির সম্ভাবনা নেই জানাল আবহাওয়া দফতর
WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতই রাজ্যের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। এর ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ উধাও হচ্ছে। আজ সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যে স্বাভাবিক থেকে এক দশমিক এক ডিগ্রি কম। বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে সামান্যই কম। রাজ্যের বাকি জেলাতেও চিত্র কিছুটা একই। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে শুক্র শনিবার নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যের কোনও জেলায় আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলায় আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরে চার দিন তাপমাত্রার হেরফের হবে না। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে। বুধবার দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে।

উত্তরের নীচের দিকের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে।

তবে আবহাওয়া দফতরের অনুমান, সপ্তাহের শেষের দিকে আবারও বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায়। নতুন করে তাপমাত্রার পতন শুরু হতে পারে বিভিন্ন জেলায়। বাড়তে পারে শীতের প্রকোপ, ফের নেমে আসতে পারে ঠান্ডার অনুভূতি।

(The above story first appeared on LatestLY on Nov 19, 2025 09:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).