Uttar Pradesh: শ্যালিকাকে ধর্ষনের চেষ্টা, দেহ পুড়িয়ে প্রমাণ লোপাট, পলাতক জামাইবাবু
সন্ধ্যে গড়াতে মাঠের মধ্যে পূজার অর্ধ পোড়া দেহ পড়ে থাকতে দেখে চমকে যায় গ্রামবাসীরা। তারপরেই খবর দেয় পুলিশকে। পুলিশ এসে উদ্ধার করেছে মৃতদেহ।
কানপুর, ১০ জানুয়ারিঃ উত্তরপ্রদেশের কানপুরে এক মর্মান্তিক ঘটনা। শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা করে জামাইবাবু। ধর্ষণে বাধা দেওয়ায় কোদাল দিয়ে খুন করে শ্যালিককে। প্রমাণ লোপাটের চেষ্টায় দেহ পুড়িয়ে দিয়ে পালিয়ে যায় জামাইবাবু। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে কুরচাউলি গ্রামের ঘটনা। রবিবার সন্ধের দিকে একটি ফাঁকা মাঠে আধ পোড়া এক দেহ দেখতে পায় গ্রামবাসী। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পুলিশে। রাস্তার মাঝে হঠাৎই পড়ে মৃত্যু উত্তরপ্রদেশের পথচলতি গরুর, সৎকার গ্রামবাসীর
পুলিশ সূত্রে খবর, মৃতা ওই মহিলার নাম পূজা শর্মা। বছর ৩৫ এর শ্যালিকাকে খুন করে পালাতক জামাইবাবু। হন্যে হয়ে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। গ্রামবাসীরা অনেকেই রবিবার বিকেলের দিকে ওই মাঠ থেকে অভিযুক্ত নিতু শর্মাকে ছুটে পালিয়ে যেতে দেখে। যেন কোন কিছুর তাড়া রয়েছে। শুরুতে কিছু বুঝতে পারেনি তারা। সন্ধ্যে গড়াতে মাঠের মধ্যে পূজার অর্ধ পোড়া দেহ পড়ে থাকতে দেখে চমকে যায় গ্রামবাসীরা। তারপরেই খবর দেয় পুলিশকে। পুলিশ এসে উদ্ধার করেছে মৃতদেহ। ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। মধ্যপ অবস্থায় লখনউয়ের রাস্তায় বিশৃঙ্খলতা, দেখুন ভাইরাল ভিডিয়ো
মৃতার মেয়ে পুলিশকে জানিয়, এদিন সে দেখে তাঁর মেসোমশাই বাড়িতে এসে মায়ের সঙ্গে জোরজবরদস্তি করছে। কিন্তু তাঁর মা বাধা দেওয়ায় কোদাল দিয়ে মায়ের উপর আঘাত করে অভিযুক্ত। মৃতার স্বামী সতীশ শর্মা অভিযুক্তের নামে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। পলাতক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jan 10, 2023 07:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

