Udaipur: নাবালক দাদাকে ধর্ষণে মদত বোনের, গ্রেফতার ভাই-বোন
একই টিউশন ব্যাচে পড়ত ভাই-বোন এবং নির্যাতিতা তরুণী। সেখানেই বন্ধুত্ব হয় তাঁদের। ধর্ষণের আগে নির্যাতিতার থেকে একাধিকবার নগ্ন ছবি, ভিডিয়ো চেয়েছে অভিযুক্ত।
উদয়পুর, ১৩ জুলাইঃ সহপাঠীকে ধর্ষণের অভিযোগে নাবালককে গ্রেফতার করেছে উদয়পুর পুলিশ। উদয়পুর (Udaipur) হিরণ মাগরিতে গত বুধবার নাবালিকা সহপাঠীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে ওই তরুণ (Minor Rape)। ধর্ষণে দাদাকে সাহায্য করেছে খোদ বোন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটিয়েছে ওই ভাই-বোন জুটি। ধর্ষণের ভিডিয়ো করে তা নেটপাড়ায় ছাড়তেই গ্রেফতার।
এক জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, একই টিউশন ব্যাচে পড়ত ভাই-বোন এবং নির্যাতিতা তরুণী। সেখানেই বন্ধুত্ব হয় তাঁদের। ধর্ষণের আগে নির্যাতিতার থেকে একাধিকবার নগ্ন ছবি, ভিডিয়ো চেয়েছে অভিযুক্ত। এমনকি বোনকে দিয়েও চাইয়েছে। কিন্তু সেই প্রস্তাব বারে বারে ফিরিয়ে দিয়েছে তরুণী। এরপরেই ভাই-বোন মিলে ধর্ষণের পরিকল্পনা বানায়। পরিবারের অনুপস্থিতিতে নির্যাতিতাকে বাড়িতে ডাকে তাঁরা। দাদার সঙ্গে বান্ধবীকে ঘরে ঢুকিয়ে দরজা বাইরে থেকে আটকে দেয় বোন। ঘরের ভিতরে ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণ করে তরুণ। ধর্ষণের গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করে নাবালিকার স্কুলের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে অভিযুক্ত। নির্যাতিতার স্কুলের বন্ধুদের সেই ভিডিয়ো চোখে পড়তেই তাঁরা স্কুল কর্তৃপক্ষকে খবর দেন। ঘটনাটি জানাজানি হয় স্কুল এবং পরিবারে। ধর্ষিতার পরিবার হিরণ মাগরি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
জানা গিয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের আগস্ট মাসে। লজ্জায় ধর্ষণের কথা কাউকে জানায়নি ধর্ষিতা নাবালিকা। সদ্য ধর্ষণের ভিডিয়ো নেটপাড়ায় শেয়ার করতেই বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযুক্তকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। দাদাকে ধর্ষণনে মদত দেওয়ার অভিযোগে বোনকেঅ আটক করেছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jul 13, 2023 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

