Madhya Pradesh Shocker: স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, মহিলাকে বেঁধে পেটাল গ্রামবাসী  

Madhya Pradesh Shocker: স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, মহিলাকে বেঁধে পেটাল গ্রামবাসী  
প্রতীকী ছবি (Photo Credits: File Image)

এক জঘন্য ঘটনা মধ্যপ্রদেশের রতলাম জেলায়। বছর ৩০-এর এক মহিলাকে দড়ি দিয়ে বেঁধে প্রকাশ্যে বেধড়ক মারধর করল স্বামী এবং কয়েকজন গ্রামবাসী মিলে। আহত মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। প্রয়াগরাজে গাড়ির ধাক্কায় মৃত ২ বাইক আরোহী, আহত ১ হাসপাতালে চিকিৎসারত

স্বামীর সঙ্গে সংসার করতে না চেয়ে অন্য পুরুষের সঙ্গে ঘর ছেড়েছিলেন ওই মহিলা। কিন্তু পরিবারের লোক তাঁকে জোর করতে থাকে স্বামীর কাছে ফিরে আসার জন্যে। কিন্তু সে স্বামীর কাছে ফিরতে রাজি হয়নি। পরিবারকে জানিয়ে দেয় স্বামীর সঙ্গে সে সংসার করতে চায় না। স্ত্রী চলে যাওয়ার পরে স্বামী এবং তাঁর পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। কিন্তু কিছুদিন পরে মহিলা তাঁর শ্বশুর বাড়িতে ফিরে আসেন। সেই ফাঁকে গ্রামবাসীরা খবর দেয় স্বামীকে। ‘মহিলারা হিজাব পরলেও সমস্যা, বিকিনি পরলেও…’ ‘পাঠান’ বিতর্কে বিজেপির বিরুদ্ধে ফুঁসলেন নুসরত

গ্রামে ফিরে এসে স্বামী এবং আরও সাত জন গ্রামবাসী মিলে মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় বের করে মারধর করে। গালিগালচ করতে থাকে। পুলিশ এসে উদ্ধার করে মহিলাকে। স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তাঁকে। সেখান থেকে জেলার হাসপাতালে পাঠানো হয়েছে। মহিলার স্বামী এবং ওই সাত জন গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Dec 18, 2022 07:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).