Viral Video: ২ তরুণীকে নিয়ে ভয়ঙ্কর বাইক স্টান্ট ব্যস্ত রাস্তায়, ভিডিয়ো দেখেই যুবক গ্রেফতার
দুই তরুণীকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের (Mumbai) রাস্তায় বাইক সটান্ট করতে দেখা যায় এক যুবককে। ওই যুবককে ভয়ঙ্করভাবে দুই তরুণীর সঙ্গে স্টান্ট করতে দেখা যায়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। বছর ২৪-এর ওই যুবক যেভাবে ভয়ঙ্করভাবে বাইকের স্টান্ট দেখান, তা নিয়ে প্রশ্ন উঠতেই মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে। ব্যান্দ্রা-কুরলা কমপ্লেক্সের কাছের রাস্তায় বছর ২৪-এর ওই যুবক বাইক নিয়ে স্টান্ট দেখান। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ওয়াডালা পুলিশ তাঁর বিরুদ্ধে দায়ের করে এফআইআর। এরপর ভিডিয়ো দেখে গ্রেফতার করা হয় ওই যুবককে। ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় ওই যুবকের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। দেখুন সেই ভিডিয়ো...
dangerous Stunt with 2 pillion rider one in front & one at rear,
no helmet & doing whilly !
they know that Mumbai roads hv became #PotholesFree now...!
pls catch him @MTPHereToHelp
bike reg no. is Mh01DH5987 pic.twitter.com/tvYeRMDR39
— @PotholeWarriors Foundation #RoadSafety (@PotholeWarriors) March 30, 2023
(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

