Indian Citizenship: গত ৩ বছরে ভারতের নাগরিকত্ব পেয়েছেন ২,১২০ জন পাকিস্তানি, ১৮৮ জন আফগানিস্তানি ও ৯৯ জন বাংলাদেশি

গত তিন বছরে ২ হাজার ১২০ জন পাকিস্তানি, ১৮৮ জন আফগানিস্তানি ও ৯৯ জন বাংলাদেশি ভারতের নাগরিকত্ব (Indian Citizenship) পেয়েছেন। সোমবার রাজ্যসভায় এক লিখিত বিবৃতিতে এই তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। আটজন সাংসদকে বরখাস্ত করার প্রতিবাদে এদিন সংসদে বিক্ষোভে সরব হয় বিরোধীরা। এই গোলমালের মধ্যে আগামী কাল সকাল ৯টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি রাখা হয়েছে। এই ৫ বার সোমবার রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছে। এই আটজনের সাংসদদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতানেত্রীরাও।

Indian Citizenship: গত ৩ বছরে ভারতের নাগরিকত্ব পেয়েছেন ২,১২০ জন পাকিস্তানি, ১৮৮ জন আফগানিস্তানি ও ৯৯ জন বাংলাদেশি
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: গত তিন বছরে ২ হাজার ১২০ জন পাকিস্তানি, ১৮৮ জন আফগানিস্তানি ও ৯৯ জন বাংলাদেশি ভারতের নাগরিকত্ব (Indian Citizenship) পেয়েছেন। সোমবার রাজ্যসভায় এক লিখিত বিবৃতিতে এই তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। আটজন সাংসদকে বরখাস্ত করার প্রতিবাদে এদিন সংসদে বিক্ষোভে সরব হয় বিরোধীরা। এই গোলমালের মধ্যে আগামী কাল সকাল ৯টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি রাখা হয়েছে। এই ৫ বার সোমবার রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছে। এই আটজনের সাংসদদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতানেত্রীরাও। ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সঞ্জয় সিং, রাজু সাতভ, কে কে রাগেশ, রিপুন বোরা, সৈয়দ নাজির হুসেন এবং এলামারান করিমকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, রবিবার দু'টি কৃষি বিল (Farm Bill) নিয়ে বিরোধীদের তুলকালাম হয় সংসদে (Parliament)। এডিএমকে, জেডিইউ ও ওয়াইএসআর কংগ্রেস ছাড়া কৃষি সংস্কারের জোড়া বিলে আর কেউই বিজেপির সমর্থনে ছিল না। ভোটাভুটি হলে বিজেপি সরকারের হেরে যাওয়ার ঝুঁকি ছিল, এই আশঙ্কাই তৈরি হয়েছিল বিজেপি শিবিরে। তাই ধ্বনিভোটের মাধ্যমেই পাস হয়ে যায় জোড়া কৃষি বিল। বিল পাসের আগে বিরোধীদের ধুন্ধুমারে ক্ষুব্ধ চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নায়ডু। (M Venkaiah Naidu)। রাজ্যসভায় ধুন্ধুমারের প্রেক্ষিতে 'অপ্রীতিকর আচরণ'-র ব্যাখ্যা দিয়ে ৮ জন সাংসদকে একসপ্তাহের জন্য সংসদ থেকে বরখাস্ত করেন সংসদের চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। আরও পড়ুন-'Miracle Cure' for COVID-19?: অ্যামাজনে বিক্রি হচ্ছে ক্লোরিন ডাইঅক্সাইডের মতো বিপজ্জনক ব্লিচ, ‘অলৌকিক নিরাময়’ হিসেবে তাই খাচ্ছে মানুষ?

গতকাল সংসদের ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংয়ের (Harivansh Singh) বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব (No Confidence Motion) আনে রাজ্যসভার বিরোধী দলের সাংসদরা। জনতা দল ইউনাইটেডের এই নেতা কিছুদিন আগেই সংসদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। কৃষি বিল রাজ্যসভায় পাস হয়ে যাওয়ার পরই বিরোধী সাংসদরা অনাস্থাপ্রস্তাব পেশ করেন। এই প্রসঙ্গে সংসদের চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু বলেন, ডেপুটি চেয়ারম্যানে হরিবংশ সিংয়ের ওয়েলে ঢুকে বিরোধীদের বিক্ষোভ নিন্দনীয়। ডেপুটি চেয়ারম্যানের ওপর চড়াও হন বিরোধীরা। তিনি তাঁর দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং ক্ষমার অযোগ্য। সাংসদদের পরামর্শ দেব তাঁরা যেন নিজেদের ভুলটা বুঝতে পারেন।"

(The above story first appeared on LatestLY on Sep 21, 2020 02:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).