Manipur Unrest: মণিপুরে বন্ধ ইন্টারনেট পরিষেবা, চূড়াচাঁদপুর নিয়ে কড়া প্রশাসন
ফের উত্তেজনা ছড়াল মণিপুরের (Manipur) চূড়াচাঁদপুর (Churachandpur) জেলায়। এবার চূড়াচাঁদপুরে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। গোটা এলাকায় শান্তি, শৃঙ্খলা বজায় রাখতেই আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে খবর। ২৬ তারিখ পর্যন্ত যাতে চূড়াচাঁদপুর জেলায় কোনওভাবে ইন্টারনেট পরিষেবা চালু না হয়, সে বিষয়ে প্রশানের তরফে কড়া নির্দেশ জারি করা হয়েছে। প্রসঙ্গত এর আগে ১৬ তারিখ প্রথম ইন্টারনেট পরিষেবা রদ করে মণিপুর সরকার। তবে ওই সময় সাময়িকভাবে তা বন্ধ করা হয়। এবার ফের ২৬ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে বলে স্পষ্ট জানানো হয়।
দেখুন ট্যুইট...
The government had first imposed a temporary suspension on #internet services on February 16#Manipur https://t.co/3fglkDOYzB
— The Telegraph (@ttindia) February 21, 2024
(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

