সম্প্রতি সাহসিকতার এক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় । এক রত্তি খুদেকে প্রাণে বাঁচিয়ে নেটিজেনদের বাহবা পেয়েছেন এক যুবক। ভিডিওটি একটি সি সি টিভি ফুটেজ, তাতে দেখা যাচ্ছে একটি নির্মীয়মান বাড়ির নিচে বাচ্চাটিকে নিয়ে স্কুটিতে বসে আছেন এক যুবক। হঠাৎ তাঁর নজর যায় ওপর দিকে, তাদের দিকে নেমে আসছে ঐ বাড়ির ভাঙা এক চাঙর। মাথায় পড়লে প্রাণে বাঁচার কোন সম্ভাবনা নেই। বাচাটিকে কোলে জড়িয়ে সেই যুবক লাফ মারে একটি দোকানের দরজার দিকে। কোনরকমে প্রাণে বেঁচে যায় বাচ্চাটি এবং যুবকটি।ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরা শহরের ঘটনা।
जाको राखे साइयां मार सके न कोय
Visuals from Mathura, UP pic.twitter.com/0o9sneyPhg
— Piyush Rai (@Benarasiyaa) July 18, 2022