Gold Mine: গোটা দেশের প্রায় ৫ গুণ বেশি স্বর্ণখনির সন্ধান উত্তরপ্রদেশে
উত্তরপ্রদেশ থেকে আবার বিপুল স্বর্ণখনির (Gold Mine) সন্ধান মিলল। সোনভদ্র জেলার (Sonbhadra District) বেশ কিছু এলাকায় বিগত কয়েকদিন ধরে চলছিল খননকার্য। প্রশাসন জানায়, উত্তরপ্রদেশ সরকার এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) যৌথ উদ্যোগে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়। এই সংখ্যাটা এতটাই বিপুল যে আশ্চর্য হয়ে যাওয়ার জোগাড়। এত বছর ধরে গবেষণার পর স্বর্ণখনির সন্ধান পেয়ে খুশি জিএসআই।
সোনভদ্র, ২২ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশ থেকে আবার বিপুল স্বর্ণখনির (Gold Mine) সন্ধান মিলল। সোনভদ্র জেলার (Sonbhadra District) বেশ কিছু এলাকায় বিগত কয়েকদিন ধরে চলছিল খননকার্য। প্রশাসন জানায়, উত্তরপ্রদেশ সরকার এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) যৌথ উদ্যোগে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়। এই সংখ্যাটা এতটাই বিপুল যে আশ্চর্য হয়ে যাওয়ার জোগাড়। এত বছর ধরে গবেষণার পর স্বর্ণখনির সন্ধান পেয়ে খুশি জিএসআই।
পরিসংখ্যান বলছে, গোটা দেশের কাছে যে পরিমাণ সোনা সংরক্ষিত আছে, তার পাঁচ গুনের সন্ধান মিলেছে সোনভদ্র জেলায়। এই মুহূর্তে গোটা দেশে ৬২৬ টনের কাছাকাছি সোনা রয়েছে। আর সোনভদ্র জেলার দুই জায়াগায় রয়েছে ৩৩৫০ টন সোনা। অর্থাৎ ৩৩৫০০ কিলো সোনা। সোনভদ্র জেলার খনি আধিকারিক কেকে রাই ANI-কে জানিয়েছেন, 'বিপুল পরিমাণ সোনা মিলেছে রাজ্যের সোনাপাহাড়ি এবং হারদি মাঠ এলাকা থেকে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে অনুমান করা হচ্ছে যে, সোনাপাহাড়ি এলাকা থেকে ২৭০০ টন সোনা উদ্ধার করা হয়েছে এবং হারদি মাঠ এলাকা থেকে ৬৫০ টন।' আরও পড়ুন, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ 'চাক দে ইন্ডিয়া'-র অনুপ্রেরণা প্রাক্তন হকি অধিনায়ক সুরজ লতা দেবীর
সোনভদ্রর খনি আধিকারিক কেকে রাই আরও বলছেন, 'ইউরেনিয়ামের ভাণ্ডার থাকার সম্ভাবনাও রয়েছে ওই এলাকায়।' খুব শীঘ্রই যে তার সন্ধানও শুরু হতে চলেছে, সে কথাও জানিয়েছেন তিনি। ২০০৫ সাল থেকেই ওই এলাকায় সোনা খোঁজার কাজ করছে জিএসআই। এতদিন গবেষণা এবং অনুসন্ধানের পর ২০১২ সালে সোনার রয়েছে তার প্রমাণ মিলেছিল। খনি আধিকারিক আরও বলেছেন, 'স্বর্ণখনির উপস্থিতি পাওয়ার পর থেকেই ওই সোনার খনি দু’টি মাইনিংয়ের জন্য লিজে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। আগামী কালই সমগ্র এলাকা পরিদর্শন করে খনিজ সম্পদ দফতরকে রিপোর্ট দেবে এই কমিটি।'
(The above story first appeared on LatestLY on Feb 22, 2020 08:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

