চারতলা সমান উঁচু পাঁচিল টপকে জেল থেকে পালালো কয়েদি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে কর্ণাটকের (Karnataka) একটি জেলে। জানা গেছে ওই ৪০ ফুটের পাঁচিল লাফিয়ে পালান কয়েদী ধর্ষণে অভিযুক্ত। গোটা ঘটনাটি ধরা পড়েছে জেলের লাগোয়া রাস্তায় লাগানো একটি সিসিটিভি ক্যামেরায়। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে ওই ভিডিও ফুটেজ। তবে এত কিছু করেও অবশ্য শেষরক্ষা হয়নি। একদিন পড়েই পুলিশ পাকড়াও করে অভিযুক্তকে।
পুলিশ সূত্রের খবর ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। ধর্ষণে অভিযুক্ত বছর তেইশের যুবক বসন্ত জেল থেকে পালাতে পাঁচিল টপকান। ক্যামেরায় দেখা গিয়েছে, ৪০ ফুট উঁচু পাঁচিল থেকে লাফ দিয়ে রাস্তায় নামেন যুবক। নিচে পড়ার পর শরীরের ভারসাম্য রাখতে পারেননি। শুয়ে পড়েন ফুটপাথে। সঙ্গে সঙ্গে উঠে পড়লেও পায়ে ব্যাপক চোট পান। খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। এদিকে কয়েদি পালাতেই হুলুস্থুল পড়ে যায় জেলে। খবর দেওয়া পুলিশে। একদিন পরেই গ্রেপ্তার করা হয় বসন্তকে। ফের শ্রীঘরে ঠাঁই হয়েছে তাঁর।
দেখুন সেই ভিডিও-
कर्नाटक: 40 फीट ऊंची दीवार फांदकर फरार हुआ रेप का आरोपी
◆ CCTV में कैद हुई घटना
◆ 24 घंटों के भीतर पुलिस ने फरार कैदी को किया गिरफ्तार #Karnataka | Rape Accused Escapes pic.twitter.com/aQjp0Np8Cs
— News24 (@news24tvchannel) August 28, 2023