COVID-19 Cases In India: একদিনে সর্বাধিক সংক্রমণ ২৫,৫০৬; ভারতে করোনা আক্রান্ত ৮ লাখ ছুঁই ছুঁই
করোনাভাইরাসের সংক্রমণে বিপদসীমার উপরে এখন ভারত। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দেশে সারাদিনে করোনায় আক্রান্ত (COVID-19 Cases) হলেন ২৫ হাজার ৫০৬ জন। ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যা ৪৭৫। সবমিলিয়ে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২। এরমধ্যে সংক্রামিত ২ লক্ষ ৭৬ হাজার ৬৮৫। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৯৫ হাজার ৫১৩ জন। এখনও পর্যন্তে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ৬০৪ জন। মহামারী করোনায় সবথেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৫৯৯। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯ হাজার ৬৬৭।
নতুন দিল্লি, ১০ জুলাই: করোনাভাইরাসের সংক্রমণে বিপদসীমার উপরে এখন ভারত। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দেশে সারাদিনে করোনায় আক্রান্ত (COVID-19 Cases) হলেন ২৫ হাজার ৫০৬ জন। ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যা ৪৭৫। সবমিলিয়ে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২। এরমধ্যে সংক্রামিত ২ লক্ষ ৭৬ হাজার ৬৮৫। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৯৫ হাজার ৫১৩ জন। এখনও পর্যন্তে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ৬০৪ জন। মহামারী করোনায় সবথেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৫৯৯। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯ হাজার ৬৬৭।
করোনা সংক্রমণের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় রাজ্য তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৫৮১। এখনও পর্যন্ত মৃতের তালিকায় রয়েছেন ১ হাজার ৭৬৫ জন। মারণভাইরাসে আক্রান্ত রাজধানী দেশের মধ্যে সংখ্যার বিচারের তৃতীয় স্থানে রয়েছে। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ৫১। পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ২৫ হাজার ৯১১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৮২৬ জন। মৃত্যু হয়েছে ৮৫৪ জনের। এখনও সংক্রামিত ৮ হাজার ২৩১ জন। উত্তরপ্রদেশে মোট আক্রান্ত ৩২ হাজার ৩৬২ জন। সেখানে সুস্থ হয়েছেন, সংক্রামিতর সংখ্যা ১০ হাজার ৩৭৩, মৃতের তালিকায় ৮৬২ জন। আরও পড়ুন-UP Government Imposes Lockdown: করোনার থাবায় বেহাল উত্তরপ্রদেশ, শুক্রবার রাত ১০টা থেকে শুরু লকডাউন
India reports 475 deaths and the highest single-day spike of 26,506 new #COVID19 cases in the last 24 hours. Positive cases stand at 7,93,802 including 2,76,685 active cases, 4,95,513 cured/discharged/migrated & 21,604 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/13boGr8aVK
— ANI (@ANI) July 10, 2020
দেশে যখন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। তখন মারণ ভাইরাসকে রুখে দিয়ে সুস্থতার হারও বাড়ছে পাল্লা দিয়ে। এই মুহূর্তে বারতে করোনাভাইরাস আক্রান্তের সু্স্থতার হার ৬২.০৯ শতাংশ।
(The above story first appeared on LatestLY on Jul 10, 2020 10:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

