Coronavirus In India: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯৩,৩৩৭, মৃত্যু ১,২৪৭ জনের

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৯৩ হাজার ৩৩৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫৩ লাখের গণ্ডি। সারা দেশে মোট করোনা আক্রান্ত ৫৩ লাখ ৮ হাজার ১৫ জন। তার মধ্যে চিকিৎসা চলছে ১০ লাখ ১৩ হাজার ৯৬৪ জনের। সুস্থ হয়েছেন ৪২ লাখ ৮ হাজার ৪৩২ জন। মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৬১৯ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)।

Coronavirus In India: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯৩,৩৩৭, মৃত্যু ১,২৪৭ জনের
ভারতে করোনাভাইরাস (Photo Credits: Getty Images)

নতুন দিল্লি, ১৯ সেপ্টেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৯৩ হাজার ৩৩৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫৩ লাখের গণ্ডি। সারা দেশে মোট করোনা আক্রান্ত ৫৩ লাখ ৮ হাজার ১৫ জন। তার মধ্যে চিকিৎসা চলছে ১০ লাখ ১৩ হাজার ৯৬৪ জনের। সুস্থ হয়েছেন ৪২ লাখ ৮ হাজার ৪৩২ জন। মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৬১৯ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)।

আইসিএমআর জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর অবধি দেশে মোট ৬ কোটি ২৪ লাখ ৫৪ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল ৮ লাখ ৮১ হাজার ৯১১টি নমুনা পরীক্ষা হয়েছে। আরও পড়ুন: Global COVID-19 Cases: বিশ্বে করোনা আক্রান্ত ৩ কোটি ৬৫ লাখ ছাড়ালো, মৃত্যু মিছিলে শামিল ৯ লাখ ৪৪ হাজার ৬০৪ জন

শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত (Global COVID-19 Cases) ৩০ মিলিয়ন ছাড়িয়েছে। হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অন্তত সেকথাই বলছে। বিশ্বে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৬৫ হাজার ৭২৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৬০৪। বিশ্বে সবথেকে করোনা ত্রস্ত দেশ আমেরিকা। সেখানে মারণ রোগের মোট শিকার ৬৬ লাখ ৭৪ হাজার ৭০ জন। মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন। ৫১ লাখ ১৮ হাজার ৬৫৩ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বে দ্বিতীয় কোভিড বিধ্বস্ত দেশ ভারত। দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৮৩ হাজার ১৯৮ জন।

(The above story first appeared on LatestLY on Sep 19, 2020 09:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).