Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭৩,২৭২, মৃত্যু ৯২৬ জনের
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৭৩ হাজার ২৭২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৯২৬ জনের। দেশে মোট করোনা আক্রান্ত ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৪ জন। তার মধ্যে ৮ লাখ ৮৩ হাজার ১৮৫ জনের বর্তমানে চিকিৎসা চলছে। সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজার ৮২৩ জন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ৪১৬ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।
নতুন দিল্লি, ১০ অক্টোবর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৭৩ হাজার ২৭২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৯২৬ জনের। দেশে মোট করোনা আক্রান্ত ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৪ জন। তার মধ্যে ৮ লাখ ৮৩ হাজার ১৮৫ জনের বর্তমানে চিকিৎসা চলছে। সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজার ৮২৩ জন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ৪১৬ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।
আইসিএমআর (ICMR) জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৮ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ১৮টি নমুনার পরীক্ষা।আরও পড়ুন: Mata Vaishno Devi Shrine Guidelines: ১৭ অক্টোবর থেকে শুরু নবরাত্রি, দৈনিক দর্শনার্থীর সংখ্যা বাড়ানো হল ৭ হাজার
বিশ্বে আজ পর্যন্ত ওয়ার্ল্ড করোনভাইরাস মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ ৯৯ হাজার ১৩৪। তার মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৭ লাখ ৮৯ হাজার ৯৪৩ জন। এখন পর্যন্ত ১ কোটি ৭২ হাজার ৬০৫ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।
(The above story first appeared on LatestLY on Oct 10, 2020 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

