PM Narendra Modi Meets Abhijit Banerjee: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে গর্বিত ভারত, কী বললেন প্রধানমন্ত্রী? (দেখুন ভিডিও)

বঙ্গ বিজেপির নেতারা যখন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর তখন একেবারে উল্টো পথে হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাফ জানিয়ে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Nobel Laureate Abhijit Banerjee) কৃতিত্বে ভারত গর্বিত। দেশজুড়ে উচ্ছ্বাস ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই গত শনিবার রাজধানীতে পৌঁছান অভিজিৎবাবু।

PM Narendra Modi Meets Abhijit Banerjee: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে গর্বিত ভারত, কী বললেন প্রধানমন্ত্রী? (দেখুন ভিডিও)
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি ( Photo Credit: ANI)

নতুন দিল্লি, ২২ অক্টোবর: বঙ্গ বিজেপির নেতারা যখন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর তখন একেবারে উল্টো পথে হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাফ জানিয়ে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Nobel Laureate Abhijit Banerjee) কৃতিত্বে ভারত গর্বিত। দেশজুড়ে উচ্ছ্বাস ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই গত শনিবার রাজধানীতে পৌঁছান অভিজিৎবাবু। সেখান থেকে ঝটিকা সফরে কলকাতায় মায়ের কাছে ঘুরেও এসেছেন তিনি। মঙ্গলবার সকালে ফের রাজধানীতে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন সদ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ। এরপরই টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘‘নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হল। বিভিন্ন বিষয়ে ওঁর সঙ্গে সুষ্ঠু ও সবিস্তার আলোচনা হয়েছে। মানবজাতির ক্ষমতায়ন নিয়ে আলাগা আবেগ রয়েছে ওঁর।  ওঁর কৃতিত্বে ভারত গর্বিত। ভবিষ্যৎ কর্মসূচির জন্য ওঁকে শুভেচ্ছা জানাই।’’

উল্লেখ্য, নরেন্দ্র মোদির সঙ্গে অভিজিৎবাবুর এই প্রথম দেখা এমনটা নয়। নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তাঁর সরকারের হয়ে কাজও করেছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকার চাইলে অর্থনৈতিক ক্ষেত্রে ফের তাদের সাহায্য করতে প্রস্তুত আছেন অভিজিৎবাবু। তার পরেই এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় ও বার্তালাপের পর মঙ্গলবার সন্ধ্যায় ফের কলকাতায় ফিরবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। আরও পড়ুন-স্বস্তিতে পি চিদাম্বরম, আইএনএক্স মিডিয়া মামলায় জামিন পেলেন প্রবীণ কংগ্রেস নেতা

অভিজিৎ নোবেল পাচ্ছেন ঘোষণা হওয়ার পর থেকেই অগুন্তি মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে ‘ন্যায়’ প্রকল্পে অভিজিৎ তাঁদের সাহায্য করেছিলেন বলে জানান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। দেরিতে হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও বা শুভেচ্ছা জানান, কিন্তু অভিজিৎ সম্পর্কে নানা মন্তব্য উড়ে আসতে শুরু করে বিজেপির তরফে। নোবেলজয়ীর চিন্তা-ভাবনাকে ‘বামঘেঁষা’ বলে দাগিয়ে দেন কেউ। আবার ‘স্ত্রী বিদেশি হলেই নোবেল পাওয়া যায়,’ এমন কটাক্ষও করা হয়। তবে কোনও কটাক্ষের জবাব অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়নি। নরেন্দ্র মোদির মন্তব্যই বিজেপি নেতাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

(The above story first appeared on LatestLY on Oct 22, 2019 06:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).