Climate Change,Photo Credit: Twitter@ians_india

শিলচর, ১৮ ডিসেম্বরঃ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত একটি বড় ভূমিকা পালন করতে পারে, এমনি বলেছেন কেন্দ্রীয় পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডঃ আর কে রঞ্জন(RK Ranjan)। অসমের রোরবার শিলচরের অসম বিশ্ববিদ্যালয়ে এ এক বক্তৃতায়ে ছাত্র-ছাত্রীদের  উদ্দেশ্যে তিনি বলেন যে, করোনা পরিস্থিতির পর সমগ্র বিশ্ব আর্থিক এবং খাদ্য সংকটে ভুগছে। এই সকল সংকট মোচনের জন্য এবং দূষন মুক্ত জলবায়ু গঠনের উদ্দেশ্যে ভারতের নবীন প্রজন্মকে সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Prime Minister Narendra Modi) নেতৃত্বে, সমগ্র বিশ্বের  সামনে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরার এবং পরিবেশ দূষন ও খাদ্য সংকট মোচনের সুযোগ পাচ্ছেন ভারতীয়রা।  এই মহান কার্যে সকল ভারতবাসী যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।