ICC World Cup 2023: ভারত-পাক ম্যাচের আগে দর্শকদের মাতাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অরিজিৎ সিং, জানাল বিসিসিআই (দেখুন টুইট)

বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দুপুর ১২:৩০ থেকে শুরু হবে এই জমকালো অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হবে দুপুর ১:১০ নাগাদ। সেই সময়, দুই দলের ক্রিকেটাররা মাঠে ঢুকবেন। জমকালো অনুষ্ঠানের পর শুরু হবে ২২ গজের মহারণ।

ICC World Cup 2023: ভারত-পাক ম্যাচের আগে দর্শকদের মাতাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অরিজিৎ সিং, জানাল বিসিসিআই (দেখুন টুইট)
Arijit Singh perform on India pak match Photo Credit: Twitter@BCCI

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে অনুষ্ঠান হয়নি। তবে ক্রীড়াপ্রেমীদের সেই আক্ষেপ মুছতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচের দিন। যুযুধান দুই পক্ষের ম্যাচের আগে আহমেদাবাদে হতে চলেছে জমকালো অনুষ্ঠান। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)  বৃহস্পতিবার ঘোষণা করেছে ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচের আগে পারফর্ম করবেন অরিজিৎ সিং (Arijit Singh)। এছাড়াও থাকবেন সুখবিন্দর সিং ও শঙ্কর মহাদেবন।

ম্যাচ ও অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআই-এর গোল্ড কার্ড পাওয়া তারকাদের। শচীন তেন্ডুলকার, অমিতাভ বচ্চন, রজনীকান্ত দের মত তারকাদেরও উপস্থিত থাকার কথা। কিন্তু সেই ব্যপারে এখনো নিশ্চয়তা পাওয়া যায় নি।

বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দুপুর ১২:৩০ থেকে শুরু হবে এই জমকালো অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হবে দুপুর ১:১০ নাগাদ। সেই সময়, দুই দলের ক্রিকেটাররা মাঠে ঢুকবেন।জমকালো অনুষ্ঠানের পর শুরু হবে ২২ গজের মহারণ।

(The above story first appeared on LatestLY on Oct 13, 2023 09:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).