Gautam Gambhir: গৌতম গম্ভীরকে হুমকি মেইল পাঠিয়ে বিপাকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, দিল্লি পুলিশের জালে অভিযুক্ত

পহেলগামে জঙ্গি হামলার ঘটনা নিয়ে উত্তপ্ত গোটা দেশ। ভারতীয় দলের কোচ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন।

Gautam Gambhir: গৌতম গম্ভীরকে হুমকি মেইল পাঠিয়ে বিপাকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, দিল্লি পুলিশের জালে অভিযুক্ত
Gautam Gambhir (Photo Credit: @SPORTYVISHAL/ X)

পহেলগামে জঙ্গি হামলার ঘটনা নিয়ে উত্তপ্ত গোটা দেশ। ভারতীয় দলের কোচ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও (Gautam Gambhir) এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। তারপরেই তাঁর কাছে আসে প্রাণনাশের হুমকি। মেইল মারফত তাঁকে হুমকি দেয় আইএসআইএস কাশ্মীর নামে এক জঙ্গি সংগঠন। যদিও সংগঠনের নাম মেইলের মধ্যেই ছিল। যার ফলে তড়িঘড়ি দিল্লি পুলিশের দারস্থ হন গম্ভীর। ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশের সাইবার বিভাগের আধিকারিকরা। আর তারপরেই কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

গ্রেফতার অভিযুক্ত

জানা যাচ্ছে, ধৃত অভিযুক্ত গুজরাটের বাসিন্দা। অভিযুক্ত জিগনেশসিং পারমার বছর ২১-এর তরুণ। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া জিগনেশসিং একজন্য মধ্যবিত্ত পরিবারের সন্তান। এদিন পুলিশ গ্রেফতার করার পর পরিবারের সদস্যরা তাঁর কীর্তি জানতে পারে। গ্রেফতারির পর পরিবারের দাবি, অভিযুক্ত যুবক আসলে মানসিক ভারসাম্যহীন। তিনি অসুস্থতার কারণেই ঘটনাটি ঘটিয়েছে। যদিও পুলিশ অবশ্য গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল গৌতম গম্ভীরকে

জানা যাচ্ছে, গত ২২ এপ্রিল বিকেল ও সন্ধ্যে দু’বেলায় দুটি প্রাণনাশের হুমকি মেইল পান। দুটি মেইলেই লেখা ছিল এবার তোমায় খুন করা হবে। নীচে লেখা ছিল আইএসআইএস কাশ্মীর। মেইল পেতেই পুলিশে অভিযোগ জানিয়ে ছিলেন গৌতম গম্ভীর

(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 10:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).