Kolkata Rains: অসহ্য গরম শেষে শহরে স্বস্তির ঝড় বৃষ্টি, ইডেনে নাইটদের অস্বস্তিতে ফেলে থামল ম্যাচ

সারাদিন অসহ্য গরমে নাজেহাল হয়েছে কলকাতাবাসী। প্রচণ্ড গরমে বাইরে বেরিয়ে কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। এই অসহ্য গরমের মাঝে কিছুক্ষণ আগে রাত সাড়ে ৯টা নাগাদ ঝড়ো হাওয়ার পর বৃষ্টি নামে শহরে।

Kolkata Rains: অসহ্য গরম শেষে শহরে স্বস্তির ঝড় বৃষ্টি, ইডেনে নাইটদের অস্বস্তিতে ফেলে থামল ম্যাচ
Sandstorm and Rain Disrupt KKR vs PBKS Match in Kolkata . (Photo Credits:X)

Kolkata Weather আজকের আবহাওয়া: সারাদিন অসহ্য গরমে নাজেহাল হয়েছে কলকাতাবাসী। প্রচণ্ড গরমে বাইরে বেরিয়ে কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। এই অসহ্য গরমের মাঝে কিছুক্ষণ আগে রাত সাড়ে ৯টা নাগাদ ঝড়ো হাওয়ার পর বৃষ্টি নামে শহরে। মেঘের ডাকের সঙ্গে ঝড়ো হাওয়া, আর ঝিরঝিরে বৃষ্টিতে গা ভেজাতে শুরু করে শহরবাসী। অনেকেই বাড়ির ছাদে গিয়ে হাল্কা বৃষ্টিতে ভিজতে থাকেন। তবে শহরের বাকি সব জায়গায় যতই স্বস্তি আসুক, ইডেন গার্ডেন্সে কিন্তু নাইট রাইডার্সকে অস্বস্তিতে ফেলে ঝড়, বৃষ্টিতে থামিয়ে দিতে হল খেলা। প্রথমে ২০ ওভার ব্যাট করে ২০১ রান করে পঞ্জাব কিংস।

শ্রেয়স আইয়ারের দলের বিরুদ্ধে ১ ওভার খেলে বিনা উইকেট ৭ রান করে নাইট রাইডার্স। ওপেন করতে নামেন আফগান রহমানতুল্লা গুরবাজ ও ক্যারিবিয়ান সুনীল নারিন। এরপরেই ধুলো ঝড়, বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ করে দিতে হয়। বেশ জোরে হাওয়া বইতে শুরু করায় উড়ে যায় ইডেনের পিচ কভার।

দেখুন শহরে ঝড়-বৃষ্টির ভিডিয়ো

ইডেনে ঝড়-বৃষ্টিতে থমকে খেলা

ম্য়াচ পুরোপুরি ভেস্তে গেলে প্লে অফে ওঠার পিছনে অনেকটা অনিশ্চিত হয়ে পড়বেন রাহানেরা। কলকাতা ৫ ওভার ব্যাট করলেই খেলার ফল আসবে। সেক্ষেত্রে ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে নাইট রাইডার্সের টার্গেট ঠিক হবে। চলতি আইপিএল একটি ম্যাচই পুরোপুরি ভেস্তে গিয়েছে। সেটি হল বেঙ্গালুরুতে আরসিবি বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচটি।

(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 10:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).