গ্রেফতার। Representational Image. (Photo Credit: ANI)

হায়দরাবাদ, ১৫ ফেব্রুয়ারি: ভুয়ো করোনা ভ্যাকসিন (Fake COVID Vaccine) দিয়ে বৃদ্ধ-বৃদ্ধার ৮০ গ্রাম সোনা লুঠ করল একজন নার্স। ঘটনাটি হায়দরাবাদের (Hyderabad) ললিত নগরের। সেই নার্সের খোঁজে তল্লাশি চালানোর পর তাকে গ্রেফতার করে মীরপেট পুলিশ। রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটের অন্তর্গত মীরপেট পুলিশ রবিবার তাকে গ্রেফতার করে।

শনিবার ভ্যাকসিনের নাম করে অচৈতন্য করে গয়না চুরি করায় পুলিশে অভিযোগ জানান বৃদ্ধ দম্পতি। কে. লক্ষ্মণ ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে, তাঁর স্ত্রী কস্তুরীর বয়স ৭০ বছর। তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত অনুশাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে অনুশা একটি বেসরকারি কলেজে নার্সিংয়ের ছাত্রী। এই বৃদ্ধ দম্পতির বাড়ির কাছে ভাড়া থাকত সে। সে কথা দেয় দম্পতিকে করোনা ভ্যাকসিন জোগাড় করে দেবে। সেই কথা মতো শনিবার বেলা ৩টের সময় সে সেখানে আসে। এরপর একটি টিকা প্রদান করে। সেই টিকা নেওয়ার পর অচৈতন্য হয়ে পড়লে বৃদ্ধার গায়ের গয়না লুঠ করে পালায় যুবতী। জ্ঞান ফিরলে বৃদ্ধা বিষয়টি বুঝতে পারেন । আরও পড়ুন, ৫ টাকায় ডিম, ভাত প্রকল্প 'মা কিচেন'-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নিজেও খেতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ

বিষয়টা বুঝতে পেরে তড়িঘড়ি পুলিশে যান তাঁরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি করলে যুবতীকে গ্রেফতার করা হয়। জানা যায়, অভিযুক্ত এবং তার স্বামী আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এই বৃদ্ধ, বৃদ্ধাকে উদ্দেশ্য করে নিজের কার্যসিদ্ধি করার ফাঁদ পাতে  অনুশা। যদিও পুলিশের তৎপরতায় তাকে পাকড়াও করা হয়।