Haryana Shocker: নৃৃশংসতায় শিউরে উঠবেন, স্ত্রীকে খুনের পর কেটে, মাথা টুকরো করে আগুনে ছুড়ে ফেলল স্বামী

গত ২৩ এপ্রিল ওই মহিলার হাত উদ্ধার করে পুলিশ। ২৬ এপ্রিল উদ্ধার হয় মৃতের মাথা। মানেসরের খেরকি দেউলা থেকে উদ্ধার করা হয় ওই মহিলার হাত এবং কাটা মাথা। এরপরই পুলিশ আবার জোর কদমে তদন্ত শুরু করে।

Haryana Shocker: নৃৃশংসতায় শিউরে উঠবেন, স্ত্রীকে খুনের পর কেটে, মাথা টুকরো করে আগুনে ছুড়ে ফেলল স্বামী
Representational Image (Photo Credit: File Photo)

দিল্লি, ২৮ এপ্রিল: এবার ভয়াবহ ঘটনা হরিয়ানায় (Haryana)। হরিয়ানার মানেসরে (Manesar) স্ত্রীকে খুন করে তাঁর হাত কাটে স্বামী।  খুনের পর শুধু হাত কাটাই নয়, স্ত্রীর মাথা কয়েক টুকরো করে, তাঁকে আগুন ছুঁড়ে ফেলে ওই ব্যক্তি।  হরিয়ানারা মানেসরে বছর ৩৪-এর  ওই ব্যক্তির নৃশংসতা দেখে শিউরে উঠতে শুরু করেছে গোটা দেশ। গত ২১ এপ্রিল ওই মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করা হয় মানেসরে গ্রামের ভিতর থেকে। অর্ধদগ্ধ দেহ উদ্ধারের পর পুলিশ জানায়, ওই মহিলাকে অন্য কোথাও খুন করে, তারপর গ্রামের মধ্যে এনে দাহ করার চেষ্টা হয়। যখন ওই মহিলার আধপোড়া দেহ উদ্ধার করা হয়, তখন তাঁর হাত খুঁজে পাওয়া যাচ্ছিল না।  মাথার খোঁজও মেলেনি প্রথমে।

এরপর গত ২৩ এপ্রিল ওই মহিলার হাত উদ্ধার করে পুলিশ। ২৬ এপ্রিল উদ্ধার হয় মৃতের মাথা। মানেসরের খেরকি দেউলা থেকে উদ্ধার করা হয় ওই মহিলার হাত এবং কাটা মাথা।  এরপরই পুলিশ আবার জোর কদমে তদন্ত শুরু করে।

পুলিশ জানতে পারে, মৃৃতের বয়স ৩০-এর আশপাশে।  তবে কী কারণে ওই মহিলাকে তাঁর স্বামী খুন করে, নৃৃশংসভাবে পুড়িয়ে ফেলে,তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও স্ত্রীকে খুনের কথা স্বীকার করে মানেসরের ওই বাসিন্দা।  তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।

(The above story first appeared on LatestLY on Apr 28, 2023 04:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).