ফিজ়িয়োথেরাপিস্টরা (Physiotherapists)ডাক্তার (Doctor) নন, তাই নামের পাশে 'ডাক্তার' বসাতে পারবেন না তাঁরা, সাফ জানিয়ে দিল ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেস। এই প্রসঙ্গে তাদের যুক্তি, ফিজ়িয়োথেরাপিস্টদের নামের পাশে 'ডাক্তার' শব্দটি ব্যবহার করলে তা রোগী বা সাধারণ মানুষদের কাছে বিভ্রান্তিকর হতে পারে। সম্প্রতি একটি পাঠক্রমে উল্লেখ করা হয় ফিজ়িয়োথেরাপিস্টরা নামের আগে 'ডাক্তার'শব্দ ব্যবহার করতে পারবেন। এই নতুন পাঠ্যক্রমের বিরোধিতা করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আরও পড়ুনঃ ১৫ দিনের শিশুকে ফ্রিজে ঢুকিয়ে ঘুমিয়ে পড়লেন মা, তারপর...?
ফিজ়িয়োথেরাপিস্টদের জন্য নয়া নিয়ম
ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেসের বক্তব্য ফিজ়িয়োথেরাপিস্টরা ডাক্তারের মতো প্রশিক্ষণ পান না। তাই তাঁদের নামের পাশে 'ডাক্তার' লেখা যুক্তিযুক্ত নয়। মেডিক্যাল ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করলে তা আইন বিরুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। প্রমাণ পেলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়। এছাড়া দ্রুত পাঠ্যক্রমে বদল করার নির্দেশ দেওয়া হয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেসের তরফে।
ফিজ়িয়োথেরাপিস্টরা নামের পাশে 'ডাক্তার' লিখতে পারবেন না, সাফ জানাল ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেস
#HealthMinistry orders removal of ‘Dr’ prefix for #physiotherapists to avoid misleading patientshttps://t.co/sR9henfofR
— India Today NE (@IndiaTodayNE) September 11, 2025