সারমেয়দের ওপর অত্যাচারের একটি নৃশংস ভিডিও সামনে এল উত্তর প্রদেশের গাজিয়াবাদে। সেখানে একটি কুকুরকে ঝুলিয়ে দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা দেখে শিউড়ে উঠেছেন নেটিজেনরা। ভিডিও সামনে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ, পুলিশ জানিয়েছে যে ভিডিওটি তিন মাস পুরনো এবং তবে ভিডিও দেখে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কী ছিল সেই ভিডিওতে -

ভিডিওটি গাজিয়াবাদের লোনির কাছে ইলাইচিপুর এলাকার ট্রনিকা সিটির।ভিডিওতে দেখা যায় একটি নির্মাণস্থলে এক ব্যক্তি কুকুরটিকে একটি ধাতব শিকল দিয়ে গলায় বেঁধে দেয়াল থেকে ঝুলিয়ে দেয়, আর তাদের মধ্যে একজন শিকলটি টানতে থাকে। যার ফলে কুকুরটি ব্যথায় চিৎকার করতে থাকে এবং বাকি সদস্যরা তাকে উত্সাহিত করে। শেষ পর্যন্ত    কুকুরটি মারা যায়।