Swami Chinmayanand: যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত BJP-র প্রাক্তন সাংসদ স্বামী চিন্ময়ানন্দের জামিন
এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে জামিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের (Swami Chinmayanand)। গত বছর আইনি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপির প্রাক্তন সাংসদকে(Former Union minister Swami Chinmayanand)। সোমবার জেল থেকে ছাড়া পায় চিন্ময়ানন্দ।
#সাহাজানপুর, ৩ ফেব্রুয়ারি: এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে জামিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের (Swami Chinmayanand)। গত বছর আইনি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপির প্রাক্তন সাংসদকে (Former Union minister Swami Chinmayanand)। সোমবার জেল থেকে ছাড়া পায় চিন্ময়ানন্দ।
শাহাজানপুর আইনি কলেজে ট্রাস্টি বোর্ডের প্রধান চিন্ময়ানন্দ। সেই কলেজের ছাত্রীকেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় চিন্ময়ানন্দকে। উত্তরপ্রদেশের শাহজানপুরের বাসিন্দা ওই যুবতী ৭২ বছরের নেতার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। ব্ল্যাকমেল করে স্নাতকোত্তর স্তরের ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে ওই বিজেপি নেতা। লোদি রোড থানায় ওই যুবতী চিন্মায়ানন্দের বিরুদ্ধে এমনই অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। শাহজানপুর থানায় তদন্ত চলাকালীন গ্রেফতার করা হয় তাকে। এরপর তদন্ত শুরু করে সিটও। আরও পড়ুন: TMC Leader Suspends in West Bengal: নারী নিগ্রহের অভিযোগে শাসকদল থেকে বহিষ্কার তৃণমূল নেতা
(The above story first appeared on LatestLY on Feb 03, 2020 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

