Elderly Man Dragged Photo Credit: Twitter@ANI

বেঙ্গালুরুর মন্দিরে একজন মহিলাকে লাথি মারা, টেনে নিয়ে যাওয়া এবং লাঠি দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল হওয়ার পরে লোকেরা এমনিতেই ক্ষুব্ধ ছিল। ঠিক সেই  সময়ে বেঙ্গালুরুতে আরও একটি নৃশংস ঘটনা সামনে এল। বেঙ্গালুরুর মাগাদি রোডে এক স্কুটি চালক অজ্ঞাতপরিচয় এক বয়স্ক ব্যক্তিকে প্রায় ১ কিমি রাস্তা টেনে নিয়ে যেতে দেখা গেল। পরে কয়েকজন পথচারী স্কুটি থামিয়ে বৃদ্ধের জীবন রক্ষা করেন। জানা গেছে  বৃদ্ধের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে স্কুটির।পরে সেই বৃদ্ধ তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু সে দৌড়াতে শুরু করে। এরপর পেছন থেকে তার স্কুটি ধরে ফেলেন বৃদ্ধ। যাতে সে পালিয়ে যেতে না পারে। কিন্তু যুবক ওই বৃদ্ধকে তার দ্রুতগামী বাইকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন সেই ভিডিও-