Sukma Encounter: ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, শহিদ CRPF-এর সাব ইন্সপেক্টর

রবিবার সাতসকালে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের ফলে শহিদ হলেন সিআরপিএফ-এর একজন সাব ইন্সপেক্টর। জখম হয়েছেন একজন কনস্টেবল। ঘটনাস্থল থেকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে।

Sukma Encounter: ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, শহিদ CRPF-এর সাব ইন্সপেক্টর
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

সুকমা: রবিবার সাতসকালে মাওবাদীদের (Naxalites) সঙ্গে গুলির লড়াইয়ের ফলে শহিদ হলেন সিআরপিএফ (CRPF)-এর একজন সাব ইন্সপেক্টর (sub-inspector)। জখম হয়েছেন একজন কনস্টেবল। ঘটনাস্থল থেকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমায় (Sukma)। আরও পড়ুন: Jammu and Kashmir: বরফের চাদরে মোড়া জম্মু কাশ্মীর, বুলডোজার নামিয়ে চলছে রাস্তা পরিষ্কারের কাজ

এপ্রসঙ্গে সুকমা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল সাতটা নাগাদ সিআরপিএফ-এর সঙ্গে গুলির লড়াই হয় মাওবাদীদের। এর ফলে সিআরপিএফ-এর ১৬৫তম ব্যাটেলিয়নের সাব ইন্সপেক্টর সুধাকর রেড্ডি প্রাণ হারান এবং কনস্টেবল রামু জখম হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে চারজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আশপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সিআরপিএফ, কোবরা ও জেলা পুলিশ ফোর্স। আরও পড়ুন: Chinese Drone In Amritsar: পুলিশ ও বিএসএফ-এর তৎপরতায় ব্যর্থ পাচারের চেষ্টা, অমৃতসরে উদ্ধার মাদক-সহ চাইনিজ ড্রোন

(The above story first appeared on LatestLY on Dec 17, 2023 10:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).