CRPF Recruitment 2023: সিআরপিএফ-এ সাব ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টর পদে নিয়োগ, রইল বিস্তারিত

লিখিত পরীক্ষার দ্বারাই সিআরপিএফ-এর সাব ইন্সপেক্ট এবং সহকারী সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

CRPF Recruitment 2023: সিআরপিএফ-এ সাব ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টর পদে নিয়োগ, রইল বিস্তারিত
CRPF Recruitment 2023 (Photo Credits: PTI)

CRPF Recruitment 2023: সিআরপিএফ-এ নিয়োগ। সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফর্সের (Central Reserve Police Force) সাব ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরিপ্রার্থীরা সিআরপিএফ-এর অফিশিয়াল ওয়েবসাইট https://rect.crpf.gov.in/ এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ মে।

শূন্যপদঃ

মোট শূন্যপদের সংখ্যা ২১২

সাব ইন্সপেক্টর (RO) : ১৯

সাব ইন্সপেক্টর (Crypto) : ৭

সাব ইন্সপেক্টর (Technical) : ৫

সাব ইন্সপেক্টর, পুরুষ (Civil) : ২০

সহকারী সাব ইন্সপেক্টর (Technical) : 146

সহকারী সাব ইন্সপেক্টর (Draughtsman) : ১৫

বয়সসীমাঃ

সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্যে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩০ এর নিচে। আর সহকারী ইন্সপেক্টর পদে আবেদনের জন্যে বয়স হতে হবে ১৮-২৫ এর মধ্যে।

নিয়োগ প্রক্রিয়াঃ

লিখিত পরীক্ষার দ্বারাই সিআরপিএফ-এর সাব ইন্সপেক্ট এবং সহকারী সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরিক্ষার্থীদের পাস করতে হবে ফিজিক্যাল টেস্ট। এবং সব শেষে মেডিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন।

 

 

 

(The above story first appeared on LatestLY on May 02, 2023 12:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).