Madhya Pradesh Shocker: ধর্ষণের শিকার অষ্টম শ্রেণির ছাত্রী, মানসিক অবসাদে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা

বীভৎস নাকি মর্মান্তিক! সব শব্দগুলোই হয়তো অষ্টম শ্রেণির ছাত্রীটির শারীরিক এবং মানসিক কষ্টের সঙ্গে তুলনাতে অক্ষম। এক কিংবা দু'জন নয়। অভিযোগ, তিনজন মিলে ধর্ষণ করেছে ছাত্রীটিকে (Madhya Pradesh)। এরপর মানসিক অবসাদে ভুগতে থাকে মেয়েটি। তা থেকে মুক্তি পেতে ই আত্মহত্যার পথ বেছে নেয় সে। গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার (Class 8 Student Attempts Suicide) চেষ্টা করে সে। কিন্তু পরিবারের নজরে পড়ে প্রাণে কোনওমতে বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে মেয়েটি।

Madhya Pradesh Shocker: ধর্ষণের শিকার অষ্টম শ্রেণির ছাত্রী, মানসিক অবসাদে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা
(Photo Credits: Pxhere)

ভোপাল, ২৬ ফেব্রুয়ারি: বীভৎস নাকি মর্মান্তিক! সব শব্দগুলোই হয়তো অষ্টম শ্রেণির ছাত্রীটির শারীরিক এবং মানসিক কষ্টের সঙ্গে তুলনাতে অক্ষম। এক কিংবা দু'জন নয়। অভিযোগ, তিনজন মিলে ধর্ষণ করেছে ছাত্রীটিকে (Madhya Pradesh)। এরপর মানসিক অবসাদে ভুগতে থাকে মেয়েটি। তা থেকে মুক্তি পেতে ই আত্মহত্যার পথ বেছে নেয় সে। গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার (Class 8 Student Attempts Suicide) চেষ্টা করে সে। কিন্তু পরিবারের নজরে পড়ে প্রাণে কোনওমতে বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে মেয়েটি।

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। বয়স মাত্র ১৫। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আশাপুর গ্রামে। ধর্ষণের ঘটনায় মানসিক অবসাদে ভুগতে থাকে মেয়েটি। অবশেষে আত্মহত্যার পথই বেছে নেয় মেয়েটি। অভিযোগ, অভিযুক্ত তিন ব্যক্তি ওই ছাত্রীকে লাগাতার ধর্ষণ করে। যার জেরে মানসিক অবসাদে ভুগতে থাকে মেয়েটি। আর কোনও উপায় না দেখে অবশেষে কেরোসিন তেল ঢেলে নিজের জীবনটাকেই শেষ করার সিদ্ধান্ত নেয় মেয়েটি। আরও পড়ুন: Acid Attack On Paramilitary Force: দিল্লির করওয়াল নগরে অ্যাসিড হামলার শিকার ২ আধাসেনা, ভিডিও ভাইরাল

ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশেই ঘটেছিল আরও একটি ভয়ঙ্কর ঘটনা। মধ্যপ্রদেশে একটি বাসের ভিতরে ধর্ষণের অভিযোগ ওঠে। থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Feb 26, 2020 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).