CBSE Board Result 2023: CBSE-র দশম, দ্বাদশের ফল প্রকাশ যে কোনও সময়, এই লিঙ্কে ক্লিক করে দেখুন

গত ১৬ এপ্রিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়। অন্যদিকে এপ্রিলের শেষ সপ্তাহে সমাপ্ত হয় দ্বাদশের পরীক্ষা। দশম এবং দ্বাদশের পরীক্ষা শেষের পর এবার ফল প্রকাশের পালা।

CBSE Board Result 2023: CBSE-র দশম, দ্বাদশের ফল প্রকাশ যে কোনও সময়, এই লিঙ্কে ক্লিক করে দেখুন
CBSE Board Result (Photo Credit: Latestly)

দিল্লি, ১০মে: বুধবারই বের হবে CBSE অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ফল। CBSE-র দশম এবং দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হবে বুধবারই। চলতি সপ্তাহেই CBSE-র ফল প্রকাশিত হবে বলে জানা যায়। সেই অনুযায়ী CBSE-র দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল দেখতে হলে cbseresults.nic.inresults.cbse.nic.in এবং cbse.gov.in,  এই দুটি ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

গত ১৬ এপ্রিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়।  অন্যদিকে এপ্রিলের শেষ সপ্তাহে সমাপ্ত হয় দ্বাদশের পরীক্ষা। দশম এবং দ্বাদশের পরীক্ষা শেষের পর এবার ফল প্রকাশের পালা। চলতি বছর প্রায় ২১ লক্ষ পরীক্ষার্থী সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দেয়।  অন্যদিকে দ্বাদশের পরীক্ষা দেয় প্রায় ১২ লক্ষ। দশম এবং দ্বাদশের পরীক্ষা শেষের পর এবার পড়ুয়ারা অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেছে ফলের জন্য।

(The above story first appeared on LatestLY on May 10, 2023 09:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).