Budget session of Parliament: ৩১ জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ নির্মলার

বাজেট অধিবেশনের প্রথম পর্বটি এই মাসের ৩১ তারিখ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পর্বে রাষ্ট্রপতির বক্তৃতার জবাবি ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এছাড়া চিরাচরিত রীতি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি দেশের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

Budget session of Parliament: ৩১ জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ নির্মলার
Budget session of Parliament (Photo Credit: X@airnewsalerts)

সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ জানুয়ারি ৷ লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে। দু'দফায় অধিবেশন চলবে দু'মাসেরও বেশি সময় ধরে ৷ এটা তাঁর একটানা অষ্টম বাজেট ৷ পাশাপাশি বাজেট সংক্রান্ত আলোচনায় ওঠা নানা প্রশ্নের উত্তরও দেবেন তিনি ৷ এরপর ২৪ দিনের বিরতি ৷ এই বিরতিতে বাজেটের নানাবিধ প্রস্তাব নিয়ে আলোচনা হবে ৷ ফের বাজেট অধিবেশন শুরু হবে ১০ মার্চ থেকে।  বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বটি ১০ ​​মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পর্বে বিভিন্ন মন্ত্রকের ত্রাণ মঞ্জুর থেকে আরম্ভ করে বাজেট প্রক্রিয়ার সমাপ্তি হবে ৷ পুরো সংসদীয় বাজেট অধিবেশনে 27টি অধিবেশন হবে বলে জানা গিয়েছে ৷

গত শীতকালীন অধিবেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত নানাবিধ ইস্যুতে উত্তপ্ত ছিল সংসদ ৷ লোকসভায় পেশ হয় 'এক দেশ, এক ভোট' বিল ৷ এই বিল বাস্তবায়িত হলে একই সময় দেশের সর্বত্র বিধানসভা ও লোকসভা নির্বাচন একসঙ্গে হওয়ার কথা ৷ কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এর তীব্র বিরোধিতা করে ৷ এই বিল পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছে ৷ ৮ জানুয়ারি এই কমিটির প্রথম বৈঠক হয়।

 

(The above story first appeared on LatestLY on Jan 18, 2025 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).