Bomb Threat: গণপরিবহন বাসে বোমাতঙ্ক, ঘটনার তদন্তে পুলিশ, দেখুন ভিডিয়ো

জানা গিয়েছে, নরেলা এবং নাজাফগড় রুটের ৯৬১ নম্বর বাসে এই ঘটনা ঘটেছে।

Bomb Threat: গণপরিবহন বাসে বোমাতঙ্ক, ঘটনার তদন্তে পুলিশ, দেখুন ভিডিয়ো

নয়াদিল্লিঃ শনিবার রাতে দিল্লির (Delhi) একটি বাসে বোমাতঙ্ক (Bomb Threat)। খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল (Fire Service) এবং পুলিশ বাহিনী (Police)। হাজির হয় বোম স্কোয়াড (Bomb Squad)। ঘটনাটি ঘটেছে দিল্লির নাজাফগড় মোরে একটি ক্লাস্টার বাসে। আচমকাই বাসটিতে বোমাতঙ্ক ছড়ায়। শনিবার রাত ১১.৫৫ নাগাদ খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দিল্লি ফায়ার সার্ভিসের কর্মীরা। উপস্থিত হয় বোম স্কোয়াড। সারারাত চলে তল্লাশি। তবে শেষ পর্যন্ত কিছু উদ্ধার করা যায়নি। জানা গিয়েছে, নরেলা এবং নাজাফগড় রুটের ৯৬১ নম্বর বাসে এই ঘটনা ঘটেছে।

দেখুন ভিডিয়ো

(The above story first appeared on LatestLY on Jul 28, 2024 10:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).