Bihar Shocker: কন্যা সন্তানে আপত্তি, দুমাসের শিশুকে শ্বাসরোধ করে খুন দাদু-ঠাকুমার
পারিবারিক সূত্র ও পুলিশের মতে, অভিযুক্তের পুত্রবধূ কোমল দেবী দুই মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দেওয়াতে অভিযুক্ত দাদু ঠাকুমা অখুশি ছিলেন। তারা চেয়েছিলেন যেন পুত্র সন্তান হয়।
বুধবার বিহারের মুজাফফরপুর থেকে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে।পুলিশ জানিয়েছে একজন মহিলা তার নবজাতক নাতনিকে গতকাল শ্বাসরোধ করে হত্যা করে,তারপর চুপিসারে মৃতদেহটিকে মাটিতে পুতে দেয়। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রায় ২৪ ঘণ্টা পর দুই মাস বয়সী সেই শিশুর লাশ মাটির তলা থেকে উদ্ধার করেছে। ঘটনাটি জেলার হাথৌদি থানার অন্তর্গত আম্মা সোহিজান গ্রামে ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ঠাকুমা সরোজ দেবী এবং দাদু অশোক ওঝাকে গ্রেপ্তার করা হয়েছে।
পারিবারিক সূত্র ও পুলিশের মতে, অভিযুক্তের পুত্রবধূ কোমল দেবী দুই মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দেওয়াতে অভিযুক্ত দাদু ঠাকুমা অখুশি ছিলেন। তারা চেয়েছিলেন যেন পুত্র সন্তান হয়। সোমবার সকলের অজান্তে শিশুকে নিয়ে সরোজ দেবী বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর শিশুর মা কোমল তার মেয়েকে বাড়ির ভিতরে না পেয়ে সব জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে হাথৌদি থানায় যোগাযোগ করেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির প্রতিটি সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। সেইসময় অভিযুক্তরা কোন সন্তোষজনক উত্তর দেননি। হাথৌদি থানার এসএইচও অলোক কুমার বলেন, " জেরার সময় তাদের নার্ভাসও দেখাচ্ছিল। আমরা তাদের জোর করে জিজ্ঞাসা করলে তারা ঘটনাটির সত্যতা প্রকাশ করে।"স্বীকারোক্তিতে সরোজ দেবী বলেন যে তিনি শিশুটিকে তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ি থেকে ৫০০ মিটার দূরে পুঁতে রাখেন। তার স্বামীও অপরাধে জড়িত ছিল।
অভিযুক্তদের গ্রেফতার করে মঙ্গলবার স্থানীয় আদালতে হাজির করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এবং ২৪ ঘন্টা পরে মৃতদেহটিকেও উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তের জন্য এসকেএমসিএইচ, মুজাফফরপুরে পাঠানো হয়েছে বলে জানান এসএইচও অলোক কুমার।
Bihar Shocker: Woman Kills Her New-Born Grand-Daughter, Buries Body Near Home in Muzaffarpur; Arrested#NewBornDaughterKilled #AmmaSohijanVillage #MurderCase #Muzaffarpur #Biharhttps://t.co/bLtDjJjISE
— LatestLY (@latestly) December 28, 2023
(The above story first appeared on LatestLY on Dec 28, 2023 09:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

