Bihar: ডেপুটি তেজস্বীকে তলব সিবিআইয়ের, বড় কথা বললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিহারে বিভিন্ন আর্থিক অনিয়ম, দুর্নীতি কাণ্ডে চাপ বাড়াচ্ছে ইডি (Ed), সিবিআই।

Bihar: ডেপুটি তেজস্বীকে তলব সিবিআইয়ের, বড় কথা বললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
Nitish Kumar (Photo Credit: ANI/Twitter)

পটনা, ১১ মার্চ: বিহারে বিভিন্ন আর্থিক অনিয়ম, দুর্নীতি কাণ্ডে চাপ বাড়াচ্ছে ইডি (ED), সিবিআই (CBI)। গতকাল, শুক্রবার লালুপ্রসাদ যাদব ঘনিষ্ঠ বিধায়কের বাড়িতে ইডি হানা হওয়ার পর, আজ শনিবার উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)-কে তলব করেছে সিবিআই (CBI)। চাকরি পাইয়ে দেওয়ার নামে জমি দখল দুর্নীতি ইস্যুতে লালু পুত্র তেজস্বীকে সমন করে সিবিআই।

বিহারের বিরোধী নেতা ও তাঁর ডেপুটিকে সিবিআই তলব নিয়ে বলতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বললেন, " ২০১৭ সালে যখন আমরা (জেডিইউ, আরজেডি) একসঙ্গে সরকার চালাচ্ছিলাম, তখনও বিভিন্ন জায়গায় তল্লাশী হানা চালানো হচ্ছিল। এখন আমরা আবার এক হয়ে সরকার গড়েছি। তাই আবার সক্রিয় হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি।"আরও পড়ুন-অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি যোগ দিচ্ছেন বিজেপিতে

দেখুন টুইট

এরপর নীতীশ যোগ করেন, "এই বিষয়ে আমার আর এই ব্যাপারে আলাদা করে কী বলার থাকবে।"

 

(The above story first appeared on LatestLY on Mar 11, 2023 12:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).