Kiran Kumar Reddy: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি যোগ দিচ্ছেন বিজেপিতে

তেলঙ্গনা গঠনের আগে অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি বিজেপিতে যোগ দিতে চলেছেন। তেলঙ্গানায় দারুণ শক্তিশালী হলেও অন্ধ্রে এখনও অনেকটাই দুর্বল বিজেপি।

Kiran Kumar Reddy: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি যোগ দিচ্ছেন বিজেপিতে
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

হায়দরাবাদ, ১১ মার্চ: তেলঙ্গনা গঠনের আগে অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি বিজেপিতে যোগ দিতে চলেছেন। খুব শীঘ্রই বিজেপিতে নাম লেখাতে চলেছেন এক সময়ের দাপুটে কংগ্রেসী মুখ্যমন্ত্রী। তেলঙ্গানায় দারুণ শক্তিশালী হলেও অন্ধ্রে এখনও অনেকটাই দুর্বল বিজেপি। কিন্তু জগনমোহন রেড্ডির রাজ্যে এবার পদ্ম ফোটানোর কাজ শুরু করে দিল পদ্ম শিবির।

২০১০ সাল থেকে তিন বছর অন্ধ্রের সিংহাসনে থাকা কংগ্রেসের এক সময়ের দাপুটে নেতা কিরণ রেড্ডি সদলবলে বিজেপিতে যোগ দিতে চলেছেন।

দেখুন টুইট

২০১৪ সালে কংগ্রেস ছেড়ে নিজের দল গড়েছিলেন অন্ধ্রের ১৬তম মুখ্যমন্ত্রী। এবার বিজেপি-তে ঢুকে রাজ্য রাজনীতিতে ঝড় তুলতে চাইচেন রেড্ডি। কিরণ রেড্ডিকে পেয়ে অন্ধ্রে নতুন জীবন পাচ্ছে পদ্ম শিবির।

 

(The above story first appeared on LatestLY on Mar 11, 2023 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).