Hooch Tragedy: ক মাস আগের দুঃস্বপ্নের স্মৃতি উস্কে উত্তরপ্রদেশে ফের প্রাণ নিল বিষ মদ, ৮ জনের মৃত্যুর খবর

উত্তরপ্রদেশে ফের বিষ মদের বলি সাধারণ মানুষ। যোগী আদিত্যনাথের রাজ্যের রামনগরের বারাবানকি-তে বিষ মদ খেয়ে একই পরিবারের ৮জন মারা গেলেন।

Hooch Tragedy: ক মাস আগের দুঃস্বপ্নের স্মৃতি উস্কে উত্তরপ্রদেশে ফের প্রাণ নিল বিষ মদ, ৮ জনের মৃত্যুর খবর
উত্তরপ্রদেশে ফের বিষ মদের বলি। (Photo Credits: PTI)

লখনউ, ২৮ মে: উত্তরপ্রদেশে ফের বিষ মদের বলি সাধারণ মানুষ। যোগী আদিত্যনাথের রাজ্যের রামনগরের বারাবানকি-তে বিষ মদ খেয়ে একই পরিবারের ৮জন মারা গেলেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আশঙ্কাজন অবস্থায় আরও ১২জন হাসপাতালে ভর্তি। প্রথমে ৬জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। হাসপাতালে ভর্তির পর আরও দু জন ব্যক্তি মারা যান। এমন ঘটনার পর ঠিক যেমন খবরগুলো আসে, এখানেও তাই হচ্ছে। প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনাস্থলে গিয়েছে বিশাল সংখ্যাক পুলিস বাহিনি। প্রশাসনিক ব্য়ক্তিদের সাসপেন্ডের খবরও আসতে শুরু করেছে। অভিযোগ বেশ কয়েক বছর ধরেই এখানে অবৈধ মদের কারবার চলে। এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের আমলে বিষ মদে মৃত্যুর পাঁচটি বড় ঘটনা ঘটলো।

গত ফেব্রুয়ারিতে পশ্চিম উত্তরপ্রদেশের সাহারনপুর জেলায় মৃতের সংখ্যা ৩৬, ৮ জন কুশীনগরের এবং উত্তরাখণ্ডে ২৮ জন মারা যান। অভিযোগ, এমন ঘটনা খবরের আড়ালে চলে গেলেই ফের রমরমা শুরু হয়ে যায় অবৈধ মদ কারবারের।

 

(The above story first appeared on LatestLY on May 28, 2019 05:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).