Arvind Kejriwal: আবগারী দুর্নীতি মামলায় আগামী ৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতে থাকতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে
দিল্লির মুখ্যমন্ত্রীকে আগামী ৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে বলে জানানো হয়েছে। আবগারী দুর্নীতি মামলায় আগামী ৩ জুলাইতেই ফের অরবিন্দ কেজরিওয়ালের মামলার শুনানি হবে বলে বুধবার দিল্লি কোর্টের তরফে জানানো হয়।
দিল্লি, ১৯ জুন: এবারও মিলল না জামিন। অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal) ফের ৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতে থাকতে হচ্ছে। দিল্লি কোর্টের তরফে বুধবার এমনই নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রীকে আগামী ৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে বলে জানানো হয়েছে। আবগারী দুর্নীতি মামলায় আগামী ৩ জুলাইতেই ফের অরবিন্দ কেজরিওয়ালের মামলার শুনানি হবে বলে বুধবার দিল্লি কোর্টের তরফে জানানো হয়।
এদিকে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও (Supreme Court) খারিজ হয় মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) অপসারণ চেয়ে দায়ের হওয়া মামলা। সম্প্রতি দেশের শীর্ষ আদালতে ইডির হাতে গ্রেফতার এবং জেলবন্দি কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের দাবি জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানি ছিল। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চে হয় সেই মামলার শুনানি। মামলার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের দাবি জানিয়ে যে মামলা করা হয়, তার আদতে কোনও ভিত্তি নেই।
দেখুন ট্য়ুইট...
Delhi Excise policy PMLA case | Rouse Avenue court extends the judicial custody of Delhi CM Arvind Kejriwal and Vinod Chauhan till July 3.
Both were produced before the court through video conferencing from Tihar Jail after the expiry of their judicial custody.
— ANI (@ANI) June 19, 2024
(The above story first appeared on LatestLY on Jun 19, 2024 03:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

