Rajasthan: রাজস্থানের সীমান্ত এলাকা থেকে উদ্ধার কোটি টাকার নিষিদ্ধ মাদক, এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি
পঞ্জাবের পর এবার রাজস্থানের ভারত-পাক সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ মাদকের প্যাকেট উদ্ধার করল বিএসএফ।
পঞ্জাবের পর এবার রাজস্থানের (Rajasthan) ভারত-পাক সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ মাদকের প্যাকেট উদ্ধার করল বিএসএফ। রবিবার ঘটনাটি ঘটেছে শ্রীগঙ্গানগর এলাকার সঙ্গতপুরা গ্রাম লাগোয়া একটি পরিত্যক্ত জমি থেকে। গ্রামবাসীদের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে বিএসএফ জওয়ানরা এসে হলুদ টেপে বাধা একটি প্যাকেট উদ্ধার করে। সেটি খতিয়ে দেখতেই উদ্ধার হয় বিপুল পরিমাণের হেরোইন। যার আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে আড়াই লক্ষ টাকা। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এই ঘটনার পর থেকেই ওই এলাকায় পুলিশ ও বিএসএফ জওয়ান যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছিল।
গা ঢাকা দিয়েছে পাচারকারী
জানা যাচ্ছে, এদিন দুপুরের দিকে বিএসএফ পোস্টে খবর আসে সঙ্গতপুরা গ্রামের জমিতে সন্দেহজনক ব্যাগ উদ্ধার হয়েছে। খবর পেয়েই মৈথেলি রতন থানা ও জওয়ানদের একটি যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরাই খতিয়ে দেখে জানতে পারে যে প্যাকেটে ৫০০ গ্রাম নিষিদ্ধ মাদক রয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পাকিস্তান থেকে মাদকের প্যাকেটটি ভারতে এসেছে। সীমান্তের এপারে পাচারকারীরা মাদকের প্যাকেটটি নিয়ে গা ঢাকা দেওয়াপ চেষ্টা করছিল। কিন্তু গ্রামবাসীদের দেখতে পেয়ে তাঁরা গা ঢাকা দিয়েছে।
পঞ্জাবেও উদ্ধার হয়েছিল মাদক
রাজস্থানের মতোই রবিবার পঞ্জাবের তারণ তারান জেলাতেও উদ্ধার হয়েছে হেরোইন। একটি ড্রোনের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল লক্ষাধিক টাকার মাদক। এই ঘটনায় অবশ্য দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিগত কয়েকমাসে সীমান্ত এলাকায় মাদক পাচারের একাধিক ঘটনার ঘটছে। যার ফলে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
(The above story first appeared on LatestLY on Aug 03, 2025 11:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

