Coronavirus: কেরলে খোঁজ মিলল করনো আক্রান্ত তৃতীয় ব্যক্তির, আতঙ্কে কাঁপছে কলকাতাও
করোনা ভাইরাসে(Corona Virus) আক্রান্ত হয়ে চিনে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৪ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর পাশাপাশি এখনও পর্যন্ত ৩০২-জনের মৃত্যুর খবরও মিলেছে। কিছুদিন আগে করোনা নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে হু(Who)। এবার চিনের পাশাপাশি ভারতও কাঁপছে করোনা ভাইরাসের আতঙ্কে। এর আগে কেরলের(Kerala) দুই ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। এবার কেরল থেকে আরও এক ব্যক্তির দেহে মিলল করোনা ভাইরাস।
তিরুঅনন্তপুরম, ৩ ফেব্রুয়ারি: করোনা ভাইরাসে (Corona Virus) আক্রান্ত হয়ে চিনে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৪ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর পাশাপাশি এখনও পর্যন্ত ৩০২-জনের মৃত্যুর খবরও মিলেছে। কিছুদিন আগে করোনা নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে হু (Who)। এবার চিনের পাশাপাশি ভারতও কাঁপছে করোনা ভাইরাসের আতঙ্কে। এর আগে কেরলের (Kerala) দুই ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। এবার কেরল থেকে আরও এক ব্যক্তির দেহে মিলল করোনা ভাইরাস।
এএনআই সূত্রে খবর, আক্রান্ত তিনজন ব্যক্তিই চিন থেকে কলকাতা বিমানবন্দর হয়ে কেরলে গিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম যে ব্যক্তির দেহে করোনা ভাইরাস মিলেছিল, ওই ব্যক্তি আপাতত ত্রিসূর হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, করোনা ভাইরাস আক্রান্ত ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত কেরলের দ্বিতীয় ব্যক্তি আলাপ্পুজাহ হাসপাতালে ভর্তি রয়েছেন। কেরলের কাসারগড় এলাকা থেকে করোনা আক্রান্ত তৃতীয় ব্যক্তির খোঁজ মিলেছে। আরও পড়ুন: Sonia Gandhi: দিল্লির নির্বাচনের আগেই অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি হলেন হাসপাতালে
(The above story first appeared on LatestLY on Feb 03, 2020 01:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

