নিষিদ্ধ হোক 'Bigg Boss', মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখে গর্জে উঠে আন্দোলনে করনি সেনা

জনপ্রিয় রিয়েলিট শো 'বিগ বস' বন্ধ ও সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে নামল সেই করনি সেনা। যে করনি সেনার প্রতিবাদে সঞ্জয় লীলা বনশালীর 'পদ্মাবত'-এর মুক্তিতে ব্যাপক বাধা এসেছিল। সেই করনি সেনা এবার বিগ বস-কে টার্গেট করল। সেলেব ঠাসা বিগ বস-এর বিরুদ্ধে করনি সেনার অভিযোগ ইচ্ছাকৃতভাবে এই রিয়েলিটি শোতে লিভ জিহাদ প্রোমোট করা হচ্ছে।

নিষিদ্ধ হোক 'Bigg Boss', মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখে গর্জে উঠে আন্দোলনে করনি সেনা
বিগ বস ১৩। (Image Credit: Colors/Twitter)

মুম্বই, ৯ অক্টোবর: জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss) বন্ধ ও সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে নামল করনি সেনা (Karani Sena)। যে করনি সেনার প্রতিবাদে সঞ্জয় লীলা বনশালীর 'পদ্মাবত'-এর মুক্তিতে ব্যাপক বাধা এসেছিল। সেই করনি সেনা এবার বিগ বস-কে টার্গেট করল। সেলেব ঠাসা 'বিগ বস'-এর বিরুদ্ধে করনি সেনার অভিযোগ এই রিয়েলিটি শোতে লাভ জিহাদ প্রচার করা হচ্ছে। কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর-কে বিগ বস-এর বিরুদ্ধে আপত্তি জানিয়ে চিঠিও লেখে করনি সেনা।

বিগ বস-ভারতীয় সংস্কৃতি বিরোধী তাই এই শো অবিলম্বে বন্ধ করতে হবে বলে সুর চড়ায় করনি সেনা। বিগ বস পুরোপুরি ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ করনি সেনার। আরও পড়ুন-ভাসছে পুর্ব মেদিনীপুর, কলকাতা; আগামী ৪৮ ঘন্টায় দুই বঙ্গে জারি থাকবে বৃষ্টিপাত

করনি সেনার চিঠি। (Photo Credit: Facebook)

সলমন খান সঞ্চালিত বিগ বস-এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেড়করকে করনি সেনা লেখে, '' শো-তে যা দেখানো হচ্ছে তা পুরোপুরি ভারতীয় সংস্কৃতির বিরোধী। কাশ্মীরী মুসলিমরা হিন্দু মহিলাদের সঙ্গে বিছানা শেয়ার করছে। হিন্দু মহিলাদের আধুনিক দেখাতে গিয়ে অশ্লীলতা আমদানি করা হচ্ছে। শো-তে দেখানো হচ্ছে বিয়ের আগে সন্তানের জন্ম দেওয়া একদম ঠিক আছে।''আজ, বুধবার ৯ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী লেখে এই চিঠিতে করনি সেনার শীর্ষ নেতারা লিখেছেন, হিন্দু আইন অনুসারে, আমরা এই শো-কে অবিলম্বে নিষিদ্ধ করার কথা অনুরোধ করছি।

(The above story first appeared on LatestLY on Oct 09, 2019 05:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).