Ranbir Kapoor: 'পাকিস্তানে চলে যান', পাক ছবিতে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করে চরম সমালোচনার মুখে রণবীর

পাকিস্তানি ছবিতে তিনি অভিনয় করতে চান বলেও মন্তব্য করেন রণবীর। বলিউড অভিনেতার ওই মন্তব্যের পরপরই তাঁকে জোরদার কটাক্ষের মুখে পড়তে হয়। পাকিস্তানি ছবিতে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করে নেটিজেনদের একাংশের জোরদার কটাক্ষের মুখে রণবীর কাপুর।

Ranbir Kapoor: 'পাকিস্তানে চলে যান', পাক ছবিতে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করে চরম সমালোচনার মুখে রণবীর
Ranbir Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ ডিসেম্বর: জেড্ডায় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাকিস্তানি ছবিতে অভিনয় নিয়ে মন্তব্য করে একের পর এক কটাক্ষের মুখে রণবীর কাপুর (Ranbir Kapoor)। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রণবীর কাপুরকে প্রশ্ন করা হয়, তিনি পাকিস্তানি ছবিতে অভিনয় করতে চান  কি না, সে বিষয়ে। যার উত্তরে রণবীর বলেন, শিল্পীদের কোনও সীমানা নেই। বিশেষ করে শিল্পের। পাকিস্তানি ছবিতে তিনি অভিনয় করতে চান বলেও মন্তব্য করেন রণবীর। বলিউড অভিনেতার ওই মন্তব্যের পরপরই তাঁকে জোরদার কটাক্ষের মুখে পড়তে হয়। পাকিস্তানি ছবিতে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করে নেটিজেনদের একাংশের জোরদার কটাক্ষের মুখে রণবীর কাপুর।

আলিয়া (Alia Bhatt) এবং রণবীর দুজনে পাকিস্তানে গিয়ে বসবাস  শুরু করুন বলে কেউ মন্তব্য করেন। পাকিস্তানে (Pakistan) গেলেই আরাম করে তাঁরা যেমন গোমাংস খেতে পারবেন তেমনি সেখানকার ছবিতেও অভিনয় করতে পারবেন বলে কটাক্ষ করা হয়।

আরও পড়ুন: Nora Fatehi On Jacqueline Fernandes: জ্যাকলিন তাঁর বদনাম করতে চাইছেন, মানহানির মামলা নোরার

কেউ আবার বলতে শুরু করেন, ভারতীয় নাগরিকত্ব বাতিল করে, রণবীর বরাবরের জন্য পাকিস্তানে গিয়ে বসবাস করতে পারেন। রণবীর কাপুর যদি পাকিস্তানে গিয়ে বসবাস শুরু করেন, তাহলে তাঁর এই পদক্ষেপের জন্য সাহায্য করা হবে বলে কটাক্ষ করেন অনেকে।

 

(The above story first appeared on LatestLY on Dec 13, 2022 07:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).