Poonam Panday: স্বামীর শারীরিক নিগ্রহ, হাসপাতালে ভর্তি পুনমের মাথা, চোখ, মুখে ক্ষত
স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে সম্প্রতি মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পুনম পান্ডে। শ্যাম ক্রমাগত তাঁর উপর শারীরিক নিগ্রহ চালাচ্ছেন। এমনই অভিযোগ করেন অভিনেত্রী।
মুম্বই, ১০ নভেম্বর: পুনম পান্ডের (Poonam Panday) মাথায় চোট লেগেছে। অভিনেত্রীর (Actor) চোখ এবং মুখও ক্ষতিগ্রাস্থ। এমনই খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে।
স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে সম্প্রতি মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পুনম পান্ডে। শ্যাম ক্রমাগত তাঁর উপর শারীরিক নিগ্রহ চালাচ্ছেন। এমনই অভিযোগ করেন অভিনেত্রী। পুনমের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী শ্যাম বম্বেকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুনম এখন কেমন আছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
এই প্রথম নয়, এর আগেও স্বামী শ্যাম বম্বের (Sam Bombay) বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন পুনম পান্ডে। ওই সময় গোয়ায় শ্যুটিংয়ের সময় পুনম পান্ডের উপর শ্যাম বম্বে ( Sam Bombay ) শারীরিক নিগ্রহ চালান বলে অভিযোগ। যদিও ওই সময় পুনম পান্ডের অভিযোগের পর শ্যাম বম্বেকে কিছুদিনের জন্য গ্রেফতার করে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Nov 10, 2021 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

