মুম্বই, ২০ জুলাই: লন্ডনে (London) ছুটি কাটাতে গিয়েছেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। লন্ডনে ছুটি কাটাতে গিয়ে করিনা কাপুরের একটি ছবি নিয়ে জোর শোরগোল শুরু হয়। করিনার ওই ছবিতে তাঁকে অন্তঃসত্ত্বা বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন অনেকে। যা নিয়ে সমালোচনা এবং কটাক্ষের বন্যা শুরু হয়। করিনা যে তৃতীয়বার অন্তঃসত্ত্বা নন, সে বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন নায়িকা। করিনা বলেন, পাস্তা এবং ওয়াইন খাওয়ার ফলে তাঁকে অন্যরকম দেখাচ্ছে। দয়া করে সবাই শান্ত হন বলে জানান করিনা।
এরপরই সামলোচকদের একহাত নিয়ে করিনা (Kareena Kapoor khan) আরও বলেন, সইফ তাঁকে জানিয়েছেন, ভারতে জনসংখ্যা বৃদ্ধিতে তাঁর অবদান অনেকখানি। আর এ বিষয়ে তিনি এগোতে চান না।
সারা আলি খান, ইব্রাহিম খান, তৈমুর এবং জেহ, পরপর ৪ সন্তানের জনক সইফ। যা নিয়ে প্রায়শই কটাক্ষের মুখে পড়তে হয় বলিউড অভিনেতাকে। এবার করিনা তৃতীয়বার অন্তঃসত্ত্বা বলে যাঁরা মন্তব্য করেন, তাঁদের বিরুদ্ধে একহাত নিয়ে এমনই পালটা শ্লেষের সুরে তোপ দাগেন বেবো।