Swara Bhasker: জোরদার কটাক্ষের মুখে স্বরা ভাস্কর, অভিনেত্রীকে 'ডাবল স্ট্যানডার্ড' বলে কটাক্ষ

Swara Bhasker: জোরদার কটাক্ষের মুখে স্বরা ভাস্কর, অভিনেত্রীকে 'ডাবল স্ট্যানডার্ড' বলে কটাক্ষ
Swara Bhasker (Photo Credit: X/Instagram)

ইসলামিক বক্তা মৌলানা সাজ্জাদ নুমানির (Maulana Sajjad Nomani) সঙ্গে সাক্ষাতের পর একের পর এক কটাক্ষের মুখে পড়তে হচ্ছে স্বরা ভাস্করকে। স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে মৌলানা সাজ্জাদ নুমানির সাক্ষাতে যান স্বরা। যে ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। শনিবার মৌলানা সাজ্জাদ নুমানির সঙ্গে দেখা করতে যান স্বরা। ফাহাদ আহমেদ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। এরপর থেকেই স্বরা ভাস্কারকে কটাক্ষের মুখে পড়তে হয়। যে অভিনেত্রী মহিলাদের অধিকার,তাঁদের আত্মনির্ভরতার কথা বলেন, তিনি কীভাবে মৌলানা সাজ্জাদ নুমানির সঙ্গে সাক্ষাৎ করেন, তা নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন। প্রসঙ্গত সাজ্জাদ নুমানি সম্প্রতি ছেলেমেয়েদের কলেজে পাঠানোর চেয়ে তাদের না পড়ানো ভাল। সাজ্জাদ নুমানির ওই মন্তব্যের পর থেকেই শুরু হয় শোরগোল। যে সাজ্জাদ নুমানি মেয়েদের পড়াশোনা নিয়ে ওই ধরনের মন্তব্য করেন, তাঁর সঙ্গে স্বরা ভাস্কর কীভাবে সাক্ষাৎ করলেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।

একের পর এক কটাক্ষ উঠে আসতে শুরু করে স্বরা ভাস্করকে কেন্দ্র করে...

 

কটাক্ষের মুখে পড়ে স্বরা ভাস্করকে পালটা কোনও মন্তব্য করতে শোনা যায়নি...

 

(The above story first appeared on LatestLY on Nov 18, 2024 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).