Russia School Shooting: রাশিয়ার স্কুলে এক নাগাড়ে বন্দুকবাজের গুলি, নিহত ১৩, আহত ২০
রাশিয়ার (Russia) একটি স্কুলে (School) ভয়াবহভাবে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়াল। সোমবার রাশিয়ার ইসভেসকের একটি স্কুল লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক আততায়ী। ইসভেসকের ওই স্কুলে গুলির জেরে ঘটনাস্থলে ১৩ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। ইসভেসকের গভর্নর জানান, ইসভেসকের ওই স্কুলে গুলি চালিয়ে পরপর ১৩ জনকে খুনের পর আততায়ী নিজের মাথায় গুলি করে এবং সেখানেই তার মৃত্যু হয়। রাশিয়ার স্কুলে যে ১৩ জনের মৃত্যু হয়, তার মধ্যে ৭ জন পড়ুয়া বলে জানা যাচ্ছে।
#UPDATE | Death toll in school shooting in Russia rises to 13, including 7 children, reports AP
— ANI (@ANI) September 26, 2022
দেখুন সেই ভিডিয়ো...
Students are being evacutated after school shooting reports in Russia's Izhevsk pic.twitter.com/P67PuP8P0b
— RT (@RT_com) September 26, 2022
(The above story first appeared on LatestLY on Sep 26, 2022 02:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

