COVID-19 Vaccine For Kids: ৫ বছরের কম বয়সিদের জন্য প্রস্তুত কোভিড টিকা, অনুমোদনের অপেক্ষায় ফাইজার- বায়োটেক

এবার ৬ মাসের একরত্তি থেকে শুরু করে সাড়ে চার বছর বয়সী শিশুদের কোভিড টিকাকরণের (COVID-19 Vaccine) জন্য জরুরি পর্যায়ের অনুমতি চাইল ওষুধ সংস্থা ফাইজার ও বায়োটেক।

COVID-19 Vaccine For Kids: ৫ বছরের কম বয়সিদের জন্য প্রস্তুত কোভিড টিকা, অনুমোদনের অপেক্ষায় ফাইজার- বায়োটেক
Pfizer. (Photo Credits: Pixabay)

নিউইয়র্ক, ২ ফেব্রুয়ারি:  এবার ৬ মাসের একরত্তি থেকে শুরু করে সাড়ে চার বছর বয়সী শিশুদের কোভিড টিকাকরণের (COVID-19 Vaccine) জন্য জরুরি পর্যায়ের  অনুমতি চাইল ওষুধ সংস্থা ফাইজার ও বায়োটেক। মার্কিন মুলুকের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যৌথভাব এই আবেদন করেছে ফাইজার ও বায়োটেক। এক বিবৃতিতে একথা জানিয়েছে দুই ওষুধ সংস্থা। যদি অনুমতি পাওয়া যায় তাহলে ফাইজার-বায়োটেক টিকা হবে বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক যা ৬ মাস থেকে শুরু করে সাড়ে চার বছর বয়সী শিশুদের প্রয়োগ করা যাবে। ফাইজার ও বায়োটেকের তরফে বলা হয়েছে, তারা আশা করছে যে খুব শিগগির যাতে অনুমোদন পাওয়া যায়। আরও পড়ুন-Viral: ১৬ সেকেন্ডের জন্য মুখ থেকে মাস্ক সরেছে, ২ লাখের জরিমানা গুনলেন এই ব্যক্তি

এই প্রসঙ্গে ফাইজারের চিফ এগজিকিউটিভ তথা চেয়ারম্যান অ্যালবার্ট বোরলা বলেন, কোভিডে আক্রান্ত ৫ বছরের কম বয়সি বাচ্চাদের সমস্যা মিটবে। আমাদের মূল লক্ষ্যই হল করোনার পরবর্তী সংক্রমণ থেকে শিশুদের সুরক্ষিত রাখা ও অভিভাবকদের একটা সুযোগ করে দেওয়া, যাতে সন্তানদের নিরাপত্তা তাঁরা সুনিশ্চিত করতে পারেন।

তথ্য বলছে, বর্তমান ও ভবিষ্যতের কোভিডের প্রজাতি থেকে পূর্ণ সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৪ বছর বয়সি শিশুদের এই টিকার তিনটি ডোজ দিতে হবে। প্রথমে দুটি ডোজ হয়ে যাওয়ার পরে অভিভাবকরাও তৃতীয় ডোজের জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে বায়োটেকের সহযোগী প্রতিষ্ঠাতা ও সিইও এমজি উরুর শাহিন বলেছেন,  ইতিমধ্যেই ভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন হয়েছে। এর গ্রহণযোগ্যতা, সহ্য ক্ষমতা সবই পরীক্ষায় উতরে গেছে।

(The above story first appeared on LatestLY on Feb 02, 2022 11:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).