Nobel Peace Prize 2021: নোবেল শান্তি পুরস্কার পেলেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ
এ বছর নোবেল শান্তি পুরস্কার পেলেন সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হয় শান্তিতে নোবেলজয়ীদের নাম। গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাঁদের সম্মান জানিয়েছে নোবেল কমিটি। নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ ফিলিপিন্স এবং রাশিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সাহসী লড়াইয়ের জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন।
নতুন দিল্লি, ৮ অক্টোবর: এ বছর নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize 2021) পেলেন সাংবাদিক মারিয়া রেসা (Maria Ressa) ও দিমিত্রি মুরাতভ (Dmitry Muratov)। শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হয় শান্তিতে নোবেলজয়ীদের নাম।নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাঁদের সম্মান জানিয়েছে নোবেল কমিটি।
মারিয়া রেসার জন্ম ১৯৬৩ সালে ফিলিপিন্সের ম্যানিলায়। আর দিমিত্রি মুরাতভের জন্ম রাশিয়ায় সামারায় ১৯৬১ সালে। আরও পড়ুন: Jammu & Kashmir: উঠছে 'বিচার চাই' স্লোগান, জম্মু কাশ্মীরে শিক্ষক মৃত্যুর ঘটনায় তোলপাড়
BREAKING NEWS:
The Norwegian Nobel Committee has decided to award the 2021 Nobel Peace Prize to Maria Ressa and Dmitry Muratov for their efforts to safeguard freedom of expression, which is a precondition for democracy and lasting peace.#NobelPrize #NobelPeacePrize pic.twitter.com/KHeGG9YOTT
— The Nobel Prize (@NobelPrize) October 8, 2021
গতকাল সাহিত্যে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা হয়। এবার সাহিত্যে পেয়েছেন ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার আপোষহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্কৃতি ও মহাদেশগুলিতে শরণার্থীদের ভাগ্য নিয়েও লিখেছেন এই সাহিত্যিক।
(The above story first appeared on LatestLY on Oct 08, 2021 03:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

