Iraq Fire Video: বিয়ে চলাকালীন ভয়াবহ আগুন, মৃত ১০০, দেখুন ভিডিয়ো

খ্রিস্টান রীতি মেনে বিয়ের সময় আচমকা সেখানে আগুন ধরে যায়। যার জেরে পরপর ১০০ জনের মৃত্যু হয় বলে খবর। মসুল থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার দূরে হামদানিয়া শহর খ্রিস্টান অধ্যুষিত।

Iraq Fire Video: বিয়ে চলাকালীন ভয়াবহ আগুন, মৃত ১০০, দেখুন ভিডিয়ো
Iraq Fire (Photo Credit: Twitter)

ইরাকে ভয়াবহ দুর্ঘটনা। উত্তর ইরাকে একটি বিয়ে বাড়িতে আচমকা আগুন লেগে যায়। যার জেরে পরপর ১০০ জনের মৃত্যু হয়।  আহত প্রায় ১৫০।  রিপোর্টে প্রকাশ, উত্তর ইরাকের হামদানিয়া এলাকায় একটি বাড়িতে খ্রিস্টান মতে বিয়ে শুরু হয়।  খ্রিস্টান রীতি মেনে বিয়ের সময় আচমকা সেখানে আগুন ধরে যায়।  যার জেরে পরপর ১০০ জনের মৃত্যু হয় বলে খবর। মসুল থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার দূরে হামদানিয়া শহর খ্রিস্টান অধ্যুষিত।  সেখানেই একটি জমকালো বিয়ের অনুষ্ঠান চলছিল।  আচমকা সেখানে আগুন ঘরলে নিমেষে ১০০ জনের মৃত্যু হয়।

 

খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকল বাহিনী সেখানে পৌঁছলে, আহতদের উদ্ধারের পর ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।  সেখানেই আহতদের চিকিৎসা চলছে বলে খবর। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Sep 27, 2023 10:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).