Indian Jailed In US: মুনলাইটিংয়ের ভয়ঙ্কর অভিযোগ, আমেরিকায় ফের গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুদ

মেহুল গোস্বামী নিউ ইয়র্ক স্টেট অফিস অফ ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস-এ কর্মরত ছিলেন। নিউ ইয়র্ক স্টেট অফিস অফ ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস-এ চাকরি সত্ত্বেও, মেহুল গোস্বামী নামে ওই ব্যক্তি মাল্টায় দ্বিতীয় চাকরি করতেন।

Indian Jailed In US:  মুনলাইটিংয়ের ভয়ঙ্কর অভিযোগ, আমেরিকায় ফের গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুদ
Indian Origin Man Arrested (Photo Credit: X)

দিল্লি, ২৪ অক্টোবর: মার্কিন মুলুকে (US) আবার গ্রেফতার করা হল আরও এক ভারতীয়কে (Indian Origin Man)। এবার মুনলাইটিংয়ের (Moonlighting) অভিযোগে গ্রেফতার করা হয় ভারতীয় বংশোদ্ভুদ মেহুল গোস্বামীকে। অভিযোগ, ভারতীয় বংশোদ্ভুদ মেহুল গোস্বামী আমেরিকায় থেকে একই সঙ্গে জুটি কোম্পানিতে চাকরি করছিলেন। ফলে তাঁর বিরুদ্ধে ৫০ হাজার ডলার চুরির অভিযোগ ওঠে। এরপরই মেহুল গোস্বামীকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। 

রিপোর্টে প্রকাশ, মুনলাইটিংয়ের অভিযোগে মেহুল গোস্বামীকে গ্রেফতারের পর তাঁর ১৫ বছরের সাজা ঘোষণা করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তোলপাড়।

বেশ কয়েক বছর ধরে  মেহুল গোস্বামী পরপর দুটি চাকরি করে, দুই জায়গা থেকেই বেতন নিতেন। পরপর ২ জায়গা থেকে চাকরি করে বেতন তোলার অভিযোগে মেহুল গোস্বামীকে গ্রেফতার করা হয়।

(The above story first appeared on LatestLY on Oct 24, 2025 03:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).