ফাইল ফটো

কাবুল: শুক্রবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৬ মাত্রার বেশি ভূমিকম্প (Earthquake) হয়েছিল ইন্দোনেশিয়ার জাভায়। আর তার ঠিক পরেরদিন শনিবার সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুল (Kabul)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Centre for Seismology) তরফে জানানো হয়েছে কাবুলের (Kubal) ৩২ কিলোমিটার দক্ষিণে ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়। এই কম্পনের গভীরতা (Depth of the quake) ছিল মাটির ৯০ কিলোমিটার ভিতরে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬ টা ২৭ মিনিট ১৫ সেকেন্ডে ভূকম্পন হয়। এর এপিসেন্টার ছিল ৩৪.২৬ ল্যাটিটিউড এবং ৬৯.১৯ লঙ্গিটিউটে।

তাদের তরফে করা টুইটে উল্লেখ করা হয়, ০১-০৭-২০২৩ ৬টা ২৭ মিনিট ১৫ সেকেন্ডে ৪.৪ মাত্রার ভূমিকম্প হয় আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৩২ কিলোমিটার দক্ষিণে। গভীরতা ছিল ৯০ কিলোমিটার। ল্যাটিটিউড ৩৪.২৬ ও লঙ্গিটিউড ৬৯.১৯।

এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। আরও পড়ুন: China Fire Video: চিনের কেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ আগুন, মাশরুম ধোঁয়ায় ঢাকল এলাকা