বেজিং, ৫ সেপ্টেম্বর: সোমবার সকালে ৬.৮ মাত্রার ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে চিন (China)। সোমবরা সিচুয়ান প্রদেশের কংডিংয়ে এক নাগাড়ে ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায়। সিচুয়ান প্রদেশ থেকে ১০ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। সিচুয়ানের পাশাপাশি চেঙ্গডুতেও কম্পন অনুভূত হয়। ৬.৮ মাত্রার ভূমিকম্পের পর কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট খবর মেলেনি। তবে প্রবল কম্পনের জেরে মানুষ ঘর ছড়ে বাইরে বেরিয়ে যেতে শুরু করেছেন। চিনে ভূমিকম্পের পরপরই সেই ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে...
Magnitude 6.6 #earthquake strikes southwest #China
— Pranjal Mishra (@PranjalmishraIN) September 5, 2022
চিনে একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে...
A 6.8-magnitude earthquake jolted Luding County, southwest China's Sichuan Province, at 12:52 p.m. Monday Beijing Time. A resident in Chengdu recorded the TV early warning. Chengdu is about 226 kilometers away from the epicenter of the Luding earthquake.pic.twitter.com/hPou1FNlxl
— Zhang Meifang (@CGMeifangZhang) September 5, 2022
২০০৮ সালে চিনে আরও একবার ভয়াবহ ভূমিকম্প হয়। ওই সালে ৭.৯ মাত্রার কম্পনে কেঁপে ওঠে সিচুয়ান। ২০০৮ সালে ভূমিকম্পের জেরে সিচুয়ান প্রদেশে প্রায় ৯০ হাজার মানুষের মৃত্যুর খবর মেলে। বাড়িঘর, স্কুল, কলেজ ভেঙে পড়তে শুরু করে। ওই সময়ও সিচুয়ানের পাশাপাশি চেঙ্গডুতেও কম্পন অনুভূত হয়।