Australia: প্রেমিকের যৌনাঙ্গ কেটে, বন্ধুর উপর হামলা, 'মানসিক বিকারগ্রস্ত' মহিলার কীর্তিতে আতঙ্ক
মেলবোর্নের একটি অ্যাপার্টমেন্টে ওই মহিলার বন্ধুর মৃতদেহের খোঁজ পায় পুলিশ। চলতি বছরের ৫ মে ওই ব্যক্তিকে খুন করা হয় বলে খবর। জেসমিন এভারলি নামে ওই মহিলাকে সম্প্রতি আদালতে তোলা হয়।
প্রেমিক এবং বন্ধুর উপর অত্যাচার এবং খুনের অভিযোগে আদালতে তোলা হল এক মহিলাকে। মেলবোর্নের বাসিন্দা এক মহিলা প্রথমে তাঁর প্রেমিকের যৌনাঙ্গ কাটেন, তারপর বন্ধুকে ছুুরির কোপ বসান। ৪ সন্তানের মা ওই মহিলা কেন পরপর ২ পুরুষকে খুনের উদ্দেশ্যে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
মেলবোর্নের একটি অ্যাপার্টমেন্টে ওই মহিলার বন্ধুর মৃতদেহের খোঁজ পায় পুলিশ। চলতি বছরের ৫ মে ওই ব্যক্তিকে খুন করা হয় বলে খবর। জেসমিন এভারলি নামে ওই মহিলাকে সম্প্রতি আদালতে তোলা হয়। এরপরই বিষয়টি নিয়ে জানাজানি শুরু হতেই জল্পনা ছড়ায়। প্রেমিক এবং বন্ধুর উপর হমালার পর ওই মহিলা নিজের হাত কেটে ফেলেন।
বর্তমানে জেসমিনের মানসিক চিকিৎসা চলছে। মানসিকভাবে অসুস্থতার জেরেই জেসমিন ওই ধরনের নির্মম কাজ করেন বলে অনুমান পুলিশ এবং চিকিৎসকদের।
(The above story first appeared on LatestLY on Aug 29, 2022 05:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

